৫/৯১. অধ্যায়ঃ

যে ব্যক্তি জুমুআর সলাতের এক রাকআত পেলো।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১২১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا عُمَرُ بْنُ حَبِيبٍ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ مَنْ أَدْرَكَ مِنَ الْجُمُعَةِ رَكْعَةً فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى ‏"‏ ‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন, যে ব্যক্তি জুমুআর সালাতের এক রাকাত পেল, সে যেন তার সাথে আরো এক রাকাত মিলায় (পড়ে)।

[১১২১] মুওয়াত্ত্বা মালিক ২৩৮ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ৬২২। উক্ত হাদিসের রাবী উমার বিন হাবীব সম্পর্কে আস-সাজী বলেন, তিনি সিকাহ রাবী থেকে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ইবনু আদী বলেন, তার মাঝে দুর্বলতা থাকলেও তার থেকে হাদিস গ্রহন করা যায়। আহমাদ বিন হাম্বল বলেন, আমরা তার থেকে কোন হাদিস বর্ণনা করিনি। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল ও মিথ্যুক। ইমাম বুখারী বলেন, তার ব্যাপারে মন্তব্য রয়েছে। এ হাদিসের ৬৬ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে দারাকুতনী ১৫ টি, সুনানুল কুবরা ৫ টি, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩ টি ও বাকীগুলো অন্যান্য কিতাবে রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন