৫/১২৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১২০১ - সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
বাহনের উপর বিত্র সালাত পড়া।
সুনানে ইবনে মাজাহ : ১২০১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২০১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الأَسْفَاطِيُّ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ ﷺ ـ كَانَ يُوتِرُ عَلَى رَاحِلَتِهِ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁর বাহনের উপর বিত্রের সালাত আদায় করতেন।
সহীহ লিগাইরিহী। উক্ত হাদিসের রাবী আব্বাদ বিন মানসূর সম্পর্কে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান সিকাহ বললেও আহমাদ বিন হাম্বল বলেন, তাঁর থেকে একাধিক হাদিস মুনকার ভাবে বর্ণিত হয়েছে, তিনি কাদারিয়া মতাবলম্বী। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি কাদারিয়া মতাবলম্বী। আবু হাতিম আর-রাযী ও আবু যুরআহ আর-রাযী তাঁকে দুর্বল বলেছেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ।
