৫/১২৮. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১২০২ - সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
রাতের প্রথম ভাগে বিত্র সালাত পড়া।
সুনানে ইবনে মাজাহ : ১২০২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২০২
حَدَّثَنَا أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ تَوْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ لأَبِي بَكْرٍ " أَىَّ حِينٍ تُوتِرُ " قَالَ أَوَّلَ اللَّيْلِ بَعْدَ الْعَتَمَةِ . قَالَ «فَأَنْتَ يَا عُمَرُ» . فَقَالَ آخِرَ اللَّيْلِ . فَقَالَ النَّبِيُّ ـ ﷺ ـ " أَمَّا أَنْتَ يَا أَبَا بَكْرٍ فَأَخَذْتَ بِالْوُثْقَى وَأَمَّا أَنْتَ يَا عُمَرُ فَأَخَذْتَ بِالْقُوَّةِ " .حَدَّثَنَا أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ تَوْبَةَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ ﷺ ـ قَالَ لأَبِي بَكْرٍ . فَذَكَرَ نَحْوَهُ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আবূ বকর (রাঃ)-কে জিজ্ঞেস করেন : তুমি কখন বিত্রের সালাত পড়ো? তিনি বলেন, ইশার সালাতের পরে, রাতের প্রথম ভাগে। তিনি বলেন, হে উমর! তুমি কখন? তিনি বলেন, রাতের শেষ ভাগে। নবী (ﷺ) বলেন, হে আবূ বাক্র! তুমি তো মজবুত নীতির উপর আছো। আর হে উমর! তুমি দৃঢ় সংকল্পের উপর আছো।
[১২০২] আহমাদ ১৩৯১২, ১৪১২৬। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ বিন মুহাম্মাদ বিন আকীল সম্পর্কে আহমাদ বিন হাম্বল মুনকার বলেছেন।১২০২ (১). ইবনু উমর (রাঃ), নবী (ﷺ) আবূ বকর (রাঃ)-কে বলেন, فَذَكَرَ نَحْوَهُ উপরোক্ত হাদীসের অনুরূপ।
