০/১৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১২১ - আলী (রাঃ)-এর ফজিলত ও নবীর ভালোবাসা

আলী বিন আবী তালিব (রাঃ)-এর সম্মান

আলী (রাঃ)-এর ফজিলত: যার বন্ধু নবী, তার বন্ধু আলী

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২১

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ سَابِطٍ، - وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ - عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ قَدِمَ مُعَاوِيَةُ فِي بَعْضِ حَجَّاتِهِ فَدَخَلَ عَلَيْهِ سَعْدٌ فَذَكَرُوا عَلِيًّا فَنَالَ مِنْهُ فَغَضِبَ سَعْدٌ وَقَالَ تَقُولُ هَذَا لِرَجُلٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ «مَنْ كُنْتُ مَوْلاَهُ فَعَلِيٌّ مَوْلاَهُ». وَسَمِعْتُهُ يَقُولُ «أَنْتَ مِنِّي بِمَنْزِلَةِ هَارُونَ مِنْ مُوسَى إِلاَّ أَنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي». وَسَمِعْتُهُ يَقُولُ " لأُعْطِيَنَّ الرَّايَةَ الْيَوْمَ رَجُلاً يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ».

সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ

মুআবিয়া (রাঃ) একবার হজ্জ করতে আসেন। সা‘দ (রাঃ) তাঁর নিকটে উপস্থিত হলে লোকেরা আলী (রাঃ) সম্পর্কে (অশোভন) উক্তি করে। এতে সা‘দ (রাঃ) অসন্তুষ্ট হন এবং বলেন, তোমরা এমন এক ব্যক্তি সম্পর্কে কটূক্তি করলে যার সম্পর্কে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আমি যার বন্ধু, আলী তাঁর বন্ধু। আমি নবী (ﷺ)-কে আরো বলতে শুনেছিঃ তুমি আমার কাছে ঐরূপ যেরূপ ছিলেন হারূন (আঃ) মূসা (আঃ)-এর নিকট। তবে আমার পরে কোন নবী নেই। আমি নবী (ﷺ)-কে আরো বলতে শুনেছিঃ আজ (খায়বার যুদ্ধের দিন) আমি অবশ্যই এমন ব্যক্তির হাতে (যুদ্ধের) পতাকা অর্পণ করবো, যে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে।

[১] বুখারী ৩৭০৬, মুসলিম ৩৪০৪/১-২, তিরমিযী ৩৭৩১, আহমাদ ১৪৬৬, ১৪৯৩, ১৫০৮, ১৫১২, ১৫৩৫, ১৫৫০, ১৫৮৭, ১৬০৩, ১৬১১; ইবনু মাজাহ ১১৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ৪/৩৩৫।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সা‘দ (রাঃ) আলী (রাঃ)-এর বিরুদ্ধে অশোভন কথা শুনে অসন্তুষ্ট হন। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর তিনটি কথা স্মরণ করিয়ে দেন। প্রথমত, নবী (صلى الله عليه وسلم) বলেছেন, “আমি যার বন্ধু, আলী তার বন্ধু।” দ্বিতীয়ত, তিনি আলী (রাঃ)-কে বলেন, “তুমি আমার কাছে ঐরূপ, যেরূপ হারুন (আঃ) মূসা (আঃ)-এর নিকট ছিলেন; তবে আমার পরে কোনো নবী নেই।” তৃতীয়ত, খায়বারের দিন তিনি এমন ব্যক্তিকে পতাকা দেওয়ার কথা বলেন, যে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে। এই বর্ণনা আলী (রাঃ)-এর মর্যাদা, ভালোবাসা এবং সাহাবীদের সম্মান রক্ষার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীদের সম্পর্কে অশোভন কথা বলা থেকে বিরত থাকা উচিত।
  • আলী (রাঃ)-এর প্রতি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বিশেষ ভালোবাসা এই হাদিসে স্পষ্ট।
  • আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসা মুমিনের বড় গুণ।
  • কোনো সাহাবীর মর্যাদা শুনলে তা সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন