৫/১৪২. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১২৩৪ - অসুস্থ অবস্থায় সালাতের সময়ের গুরুত্ব
রোগাক্রান্ত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত।
অসুস্থতাতেও সালাতের সময়: নবী (صلى الله عليه وسلم)-এর বারবার প্রশ্ন
সুনানে ইবনে মাজাহ : ১২৩৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২৩৪
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، مِنْ كِتَابِهِ فِي بَيْتِهِ قَالَ سَلَمَةُ بْنُ نُبَيْطٍ أَنْبَأَنَا عَنْ نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ عَنْ نُبَيْطِ بْنِ شَرِيطٍ عَنْ سَالِمِ بْنِ عُبَيْدٍ قَالَ أُغْمِيَ عَلَى رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي مَرَضِهِ ثُمَّ أَفَاقَ فَقَالَ " أَحَضَرَتِ الصَّلاَةُ " . قَالُوا نَعَمْ . قَالَ " مُرُوا بِلاَلاً فَلْيُؤَذِّنْ وَمُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ - أَوْ لِلنَّاسِ - " . ثُمَّ أُغْمِيَ عَلَيْهِ فَأَفَاقَ فَقَالَ " أَحَضَرَتِ الصَّلاَةُ " . قَالُوا نَعَمْ . قَالَ " مُرُوا بِلاَلاً فَلْيُؤَذِّنْ وَمُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . ثُمَّ أُغْمِيَ عَلَيْهِ فَأَفَاقَ فَقَالَ " أَحَضَرَتِ الصَّلاَةُ " . قَالُوا نَعَمْ . قَالَ " مُرُوا بِلاَلاً فَلْيُؤَذِّنْ وَمُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . فَقَالَتْ عَائِشَةُ إِنَّ أَبِي رَجُلٌ أَسِيفٌ فَإِذَا قَامَ ذَلِكَ الْمُقَامَ يَبْكِي لاَ يَسْتَطِيعُ فَلَوْ أَمَرْتَ غَيْرَهُ . ثُمَّ أُغْمِيَ عَلَيْهِ فَأَفَاقَ فَقَالَ " مُرُوا بِلاَلاً فَلْيُؤَذِّنْ وَمُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ أَوْ صَوَاحِبَاتُ يُوسُفَ " . قَالَ فَأُمِرَ بِلاَلٌ فَأَذَّنَ وَأُمِرَ أَبُو بَكْرٍ فَصَلَّى بِالنَّاسِ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَجَدَ خِفَّةً فَقَالَ " انْظُرُوا لِي مَنْ أَتَّكِئُ عَلَيْهِ " . فَجَاءَتْ بَرِيرَةُ وَرَجُلٌ آخَرُ فَاتَّكَأَ عَلَيْهِمَا فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ لِيَنْكُصَ فَأَوْمَأَ إِلَيْهِ أَنِ اثْبُتْ مَكَانَكَ ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ حَتَّى قَضَى أَبُو بَكْرٍ صَلاَتَهُ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قُبِضَ . قَالَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَمْ يُحَدِّثْ بِهِ غَيْرُ نَصْرِ بْنِ عَلِيٍّ .
সালিম বিন উবায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর অসুস্থ অবস্থায় বেহুঁশ হয়ে পড়লেন, অতঃপর হুঁশ ফিরে পেলে তিনি জিজ্ঞেস করেন : সালাতের ওয়াক্ত হয়েছে কি? তাঁরা বললেন, হাঁ। তিনি বলেন, বিলালকে আযান দিতে নির্দেশ দাও এবং আবূ বাক্রকে লোকেদের নিয়ে সালাত আদায় করতে নির্দেশ দাও। তিনি আবার সংজ্ঞা হারিয়ে ফেলেন, অতঃপর সংজ্ঞা ফিরে পেলে তিনি জিজ্ঞেস করেন : সালাতের ওয়াক্ত হয়েছে কি? লোকেরা বললো, হাঁ। তিনি বলেন, বিলালকে আযান দিতে এবং আবূ বাক্রকে লোকেদের নিয়ে সালাত আদায় করতে নির্দেশ দাও। তিনি পুনরায় সংজ্ঞা হারিয়ে ফেলেন। তিনি সংজ্ঞা ফিরে পেলে জিজ্ঞেস করেন : সালাতের ওয়াক্ত হয়েছে কি? লোকেরা বললো, হাঁ। তিনি বলেন, বিলালকে আযান দিতে এবং আবূ বাক্রকে লোকেদের নিয়ে সালাত আদায় করতে নির্দেশ দাও।আয়িশা (রাঃ) বলেন, আমার পিতা নরম দিলের মানুষ। তিনি যখন ঐ স্থানে দাঁড়াবেন তখন কেঁদে দিবেন এবং (কিরাআত পড়তে) সক্ষম হবেন না। অতএব আপনি যদি অপর কাউকে নির্দেশ দিতেন। তিনি পুনরায় সংজ্ঞা হারিয়ে ফেলেন। অতঃপর সংজ্ঞা ফিরে পেলে তিনি বলেন, বিলালকে আযান দিতে এবং আবূ বাক্রকে লোকেদের নিয়ে সালাত আদায় করতে নির্দেশ দাও। তোমরা হলে ইউসুফ (আঃ)-এর সঙ্গী বা সঙ্গিনী।রাবী বলেন, বিলাল (রাঃ)-কে নির্দেশ দেয়া হলে তিনি আযান দেন এবং আবূ বাকর (রাঃ)-কে নির্দেশ দেয়া হলে তিনি লোকেদের নিয়ে সালাত পড়েন। ইত্যবসরে রাসূলুল্লাহ (ﷺ) কিছুটা হালকা বোধ করলে বলেন, দেখো তো আমার ভর দিয়ে যাওয়ার মত কাউকে পাওয়া যায় কিনা। বারীরা (রাঃ) ও অপর এক ব্যক্তি এলে তিনি তাদের উপর ভর করে (মসজিদে যান)। আবূ বকর (রাঃ) তাঁকে দেখতে পেয়ে পিছনে সরতে যাচ্ছিলেন। তিনি তাঁকে ইশারায় স্বস্থানে স্থির থাকতে বলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) এসে আবূ বকর (রাঃ)-এর পাশে বসেন। আবূ বাকর (রাঃ) তাঁর সালাত শেষ করেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) ইনতিকাল করেন।
সহীহ। আবূ আবদুল্লাহ্ (ইমাম ইবনু মাজাহ) বলেন, এ হাদীসটি গরীব। নাস্র বিন আলী ব্যতীত আর কেউ এটি বর্ণনা করেননি।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১২৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর অসুস্থ অবস্থার এক আবেগপূর্ণ বর্ণনা আছে। তিনি বেহুঁশ হয়ে পড়তেন, আবার হুঁশ ফিরলে জিজ্ঞেস করতেন, সালাতের ওয়াক্ত হয়েছে কি? লোকেরা হ্যাঁ বললে তিনি বিলাল (রাঃ)-কে আজান দিতে এবং আবু বকর (রাঃ)-কে লোকদের সালাত পড়াতে নির্দেশ দিতে বলেন। এই নির্দেশ একাধিকবার এসেছে। আয়িশা (রাঃ) আবু বকর (রাঃ)-এর কোমল হৃদয়ের কথা বললেও নবী (صلى الله عليه وسلم) তাঁর নির্দেশ বজায় রাখেন। পরে তিনি কিছুটা হালকা বোধ করলে ভর দিয়ে মসজিদে আসেন এবং আবু বকর (রাঃ)-এর পাশে বসেন। শেষে রাবীর বর্ণনায় তাঁর ইন্তেকালের কথাও এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থ অবস্থাতেও সালাতের সময়ের প্রতি নবী (صلى الله عليه وسلم)-এর মনোযোগ ছিল।
- আজান ও জামাতের ব্যবস্থা রাখার নির্দেশ এসেছে।
- আবু বকর (রাঃ)-কে লোকদের সালাত পড়াতে বলা হয়েছে।
- কঠিন অবস্থায়ও সালাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।
