৫/১৪২. অধ্যায়ঃ

রোগাক্রান্ত অবস্থায় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাত।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২৩৫

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَرْقَمِ بْنِ شُرَحْبِيلَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ كَانَ فِي بَيْتِ عَائِشَةَ ‏.‏ فَقَالَ ‏"‏ ادْعُوا لِي عَلِيًّا ‏"‏ ‏.‏ قَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ نَدْعُو لَكَ أَبَا بَكْرٍ قَالَ ‏"‏ ادْعُوهُ ‏"‏ ‏.‏ قَالَتْ حَفْصَةُ يَا رَسُولَ اللَّهِ نَدْعُو لَكَ عُمَرَ قَالَ ‏"‏ ادْعُوهُ ‏"‏ ‏.‏ قَالَتْ أُمُّ الْفَضْلِ يَا رَسُولَ اللَّهِ نَدْعُو لَكَ الْعَبَّاسَ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ فَلَمَّا اجْتَمَعُوا رَفَعَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ رَأْسَهُ فَنَظَرَ فَسَكَتَ فَقَالَ عُمَرُ قُومُوا عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ ثُمَّ جَاءَ بِلاَلٌ يُؤْذِنُهُ بِالصَّلاَةِ فَقَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏ ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ رَقِيقٌ حَصِرٌ وَمَتَى لاَ يَرَاكَ يَبْكِي وَالنَّاسُ يَبْكُونَ فَلَوْ أَمَرْتَ عُمَرَ يُصَلِّي بِالنَّاسِ ‏.‏ فَخَرَجَ أَبُو بَكْرٍ فَصَلَّى بِالنَّاسِ فَوَجَدَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنْ نَفْسِهِ خِفَّةً فَخَرَجَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ وَرِجْلاَهُ تَخُطَّانِ فِي الأَرْضِ فَلَمَّا رَآهُ النَّاسُ سَبَّحُوا بِأَبِي بَكْرٍ فَذَهَبَ لِيَسْتَأْخِرَ فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَىْ مَكَانَكَ فَجَاءَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَجَلَسَ عَنْ يَمِينِهِ وَقَامَ أَبُو بَكْرٍ فَكَانَ أَبُو بَكْرٍ يَأْتَمُّ بِالنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَالنَّاسُ يَأْتَمُّونَ بِأَبِي بَكْرٍ ‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ فَأَخَذَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِنَ الْقِرَاءَةِ مِنْ حَيْثُ كَانَ بَلَغَ أَبُو بَكْرٍ ‏.‏ قَالَ وَكِيعٌ وَكَذَا السُّنَّةُ ‏.‏ قَالَ فَمَاتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فِي مَرَضِهِ ذَلِكَ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর আয়িশা (রাঃ)-এর ঘরে ছিলেন। তিনি বলেন, “তোমরা আলীকে আমার নিকট ডেকে আনো।” আয়িশা (রাঃ) বলেন, “হে আল্লাহর রাসূল! আমরা আবু বকর (রাঃ)-কেও আপনার নিকট ডেকে আনি?” তিনি বলেন, “তাকেও ডেকে আনো।” হাফসা (রাঃ) বলেন, “হে আল্লাহর রাসূল! আমরা উমর (রাঃ)-কেও আপনার নিকট ডেকে আনি?” তিনি বলেন, “তাকেও ডাকো।” উম্মুল ফাদল (রাঃ) বলেন, “হে আল্লাহর রাসূল! আব্বাস (রাঃ)-কেও আপনার নিকট ডেকে আনি?” তিনি বলেন, “হ্যাঁ।”তারা একত্র হলে নবী (ﷺ) মাথা উত্তোলন করে তাকান এবং নিশ্চুপ থাকেন। উমর (রাঃ) বলেন, “তোমরা নবী (ﷺ)-এর নিকট থেকে উঠে যাও।” অতঃপর বিলাল (রাঃ) এসে তাঁকে সালাত সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “আবু বকর (রাঃ)-কে নির্দেশ দাও তিনি যেন লোকদের নিয়ে সালাত পড়েন।”আয়িশা (রাঃ) বলেন, “হে আল্লাহর রাসূল! আবু বকর (রাঃ) নরম দিলের লোক, তিনি কিরাআত পড়তে সক্ষম হবেন না, তিনি আপনাকে দেখতে না পেলেই কেঁদে ফেলবেন এবং লোকেরাও কেঁদে ফেলবে। অতএব আপনি যদি উমর (রাঃ)-কে লোকেদের সালাত পড়াবার নির্দেশ দিতেন!” আবু বকর (রাঃ) বেরিয়ে এসে লোকেদের সাথে নিয়ে সালাত শুরু করলেন।ইত্যবসরে নবী (ﷺ) হালকা বোধ করলেন এবং দুই জন লোকের উপর ভর করে তাঁর দু পা মাটিতে হেঁচড়াতে হেঁচড়াতে বের হলেন। লোকেরা তাকে দেখতে পেয়ে সুবহান আল্লাহ বলে আবু বকর (রাঃ)-কে সতর্ক করলো। তিনি পেছনে সরে যেতে উদ্যোগী হলে নবী (ﷺ) তাকে ইশারা করে স্বস্থানে থাকতে বলেন। নবী (ﷺ) এসে তার ডান পাশে বসলেন এবং আবু বকর (রাঃ) দাঁড়ালেন। আবু বকর (রাঃ) নবী (ﷺ)-এর ইক্তিদা করলেন এবং লোকেরা আবু বকর (রাঃ)-এর ইক্তিদা করলো।ইবনু আব্বাস (রাঃ) বলেন, “আবু বকর (রাঃ) যে পর্যন্ত কিরাআত পড়েছিলেন, রাসূলুল্লাহ (ﷺ) তারপর থেকে কিরাআত শুরু করেন।” ওকী (রহঃ) বলেন, “এটাই সুন্নাত।” রাবী বলেন, “রাসূলুল্লাহ (ﷺ) তাঁর এই রোগেই ইনতিকাল করেন।”

[১২৩৫] আহমাদ ৩৩৪৫ তাহক্বীক্ব আলবানী: হাসান।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন