৫/১৪৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর উম্মাতেরই একজনের পিছনে সালাত পড়েন।
সুনানে ইবনে মাজাহ : ১২৩৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২৩৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ حَمْزَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ تَخَلَّفَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَانْتَهَيْنَا إِلَى الْقَوْمِ وَقَدْ صَلَّى بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَكْعَةً فَلَمَّا أَحَسَّ بِالنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ذَهَبَ يَتَأَخَّرُ فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُتِمَّ الصَّلاَةَ قَالَ " وَقَدْ أَحْسَنْتَ كَذَلِكَ فَافْعَلْ " .
মুগীরাহ বিন শু’বাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) অনুপস্থিত ছিলেন। আমরা সম্প্রদায়ের নিকট যখন পৌঁছলাম তখন আবদুর রহমান বিন আওফ (রাঃ) লোকেদের এক রাকাত পড়ানো শেষ করেছেন মাত্র। নবী (ﷺ) উপস্থিত অনুভব করে তিনি পেছনে সরে যেতে উদ্যোগী হলেন। নবী (ﷺ) তাকে সালাত পড়ে শেষ করতে ইশারা করেন। (সালাত শেষে) তিনি বলেন, তুমি উত্তম কাজ করেছ। তুমি এমনটিই করবে।
[১২৩৬] মুসলিম ২৭১-২, নাসায়ী ১০৯, আহমাদ ১৭৭০৫, ১৭৭১০। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
