৫/১৫১. অধ্যায়ঃ
সলাতুল খাওফ বা (শংকাকালীন) সালাত।
সুনানে ইবনে মাজাহ : ১২৫৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২৫৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّهُ قَالَ فِي صَلاَةِ الْخَوْفِ قَالَ يَقُومُ الإِمَامُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ وَتَقُومُ طَائِفَةٌ مِنْهُمْ مَعَهُ وَطَائِفَةٌ مِنْ قِبَلِ الْعَدُوِّ وَوُجُوهُهُمْ إِلَى الصَّفِّ فَيَرْكَعُ بِهِمْ رَكْعَةً وَيَرْكَعُونَ لأَنْفُسِهِمْ وَيَسْجُدُونَ لأَنْفُسِهِمْ سَجْدَتَيْنِ فِي مَكَانِهِمْ ثُمَّ يَذْهَبُونَ إِلَى مُقَامِ أُولَئِكَ وَيَجِيءُ أُولَئِكَ فَيَرْكَعُ بِهِمْ رَكْعَةً وَيَسْجُدُ بِهِمْ سَجْدَتَيْنِ فَهِيَ لَهُ ثِنْتَانِ وَلَهُمْ وَاحِدَةٌ ثُمَّ يَرْكَعُونَ رَكْعَةً وَاحِدَةً وَيَسْجُدُونَ سَجْدَتَيْنِ . قَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ فَسَأَلْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ الْقَطَّانَ عَنْ هَذَا الْحَدِيثِ فَحَدَّثَنِي عَنْ شُعْبَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِمِثْلِ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ . قَالَ قَالَ لِي يَحْيَى اكْتُبْهُ إِلَى جَنْبِهِ وَلَسْتُ أَحْفَظُ الْحَدِيثَ وَلَكِنْ مِثْلُ حَدِيثِ يَحْيَى .
সাহল বিন আবূ হাসমা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি সালাতুল খাওফ সম্পর্কে বলেন, ইমাম কেবলামুখী হয়ে দাঁড়াবেন, তাদের একদলও তাঁর সাথে (সালাতে) দাঁড়াবে এবং অপর দল শত্রুর প্রতিরোধে থাকবে এবং তাদের দৃষ্টি থাকবে কাতারের দিকে। তিনি তাদেরকে নিয়ে এক রাকাত পড়বেন, অতঃপর তারা স্বতন্ত্রভাবে দুই সিজদায় এক রাকাত পড়বেন তাদের স্থানে।অতঃপর তারা পূর্বোক্ত দলের স্থানে ফিরে যাবে এবং তারা এসে গেলে তিনি তাদেরকে নিয়ে দুই সিজদায় আরো এক রাকাত পড়বেন। এতে তাঁর হবে দুই রাকাত আর লোকেদের হবে এক রাকাত। অতঃপর তারা দুই সিজদায় এক রাকাত পড়বেন।সাহল বিন আবু হাসমা (রাঃ), নবী (ﷺ) সূত্রে ইয়াহিয়া বিন সাঈদ-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।রাবী (মুহাম্মদ বিন বসশার) বলেন, ইয়াহিয়া বিন সাঈদ আমাকে বললেন, এ হাদীস ও এক কোণায় লিখে নাও। আমি হাদীসটি মুখস্থ রাখতে পারিনি কিন্তু তা ইয়াহিয়া বিন সাঈদ আল-আনসারীর হাদীসের অনুরূপ।
তাহকীক আলবানী : সহীহ।[১২৫৯] বুখারী ৪১৩০-৩১, মুসলিম ৮৪১-৪২, তিরমিযী ৫৬৫, নাসায়ী ১৫৩৬-৩৭, ১৫৫৩; আবূ দাঊদ ১২৩৭-৩৯, আহমাদ ১৫২৮৩, মুওয়াত্ত্বা মালিক ৪৪০-৪১, দারিমী ১৫২২। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ১১২৬।
