৫/১৯১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৮৮ - মধ্য শাবানের রাতের সালাত ও সাওম
শা‘বান মাসের ১৫ তারিখের রাত সম্পর্কে
মধ্য শাবানের রাত: সালাত, সাওম ও আল্লাহর কাছে প্রার্থনা
সুনানে ইবনে মাজাহ : ১৩৮৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৮৮
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا يَوْمَهَا . فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلاَ مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ أَلاَ مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلاَ مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلاَ كَذَا أَلاَ كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ " .
আলী ইবনু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে সালাত পড় এবং এর দিনে সাওম রাখ। কেননা এ দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করবো। কে আছো রিযিকপ্রার্থী আমি তাকে রিযিক দান করবো। কে আছো রোগমুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করবো। কে আছ এই প্রার্থনাকারী। ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত (তিনি এভাবে আহ্বান করেন)।
[১৩৮৮] নাই তাহক্বীক্ব আলবানী: যঈফ জিদ্দান অথবা মাওযু। তাখরীজ আলবানী: মিশকাত ১৩০৮ মাওযূ, যঈফ তারগীব ৬৩২ মাওযূ, যাঈফা ২১৩২ মাওযূ, মিশকাত ১৩০৮, যঈফাহ ২১৩২। উক্ত হাদিসের রাবী (আবু বকর বিন আবদুল্লাহ বিন মুহাম্মাদ) বিন আবু সাবরাহ সম্পর্কে ইমামগণ বলেন, তিনি দুর্বল।২. ইবরাহীম বিন মুহাম্মাদ সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও অন্যত্র তিনি বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম যাহাবী তাকে সত্যবাদী বলেছেন।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে মধ্য শাবানের রাত সম্পর্কে বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে, তখন রাতে দাঁড়িয়ে সালাত পড়তে এবং দিনে সাওম রাখতে। এরপর হাদিসে এসেছে, সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে এসে ক্ষমাপ্রার্থীকে ক্ষমা, রিজিকপ্রার্থীকে রিজিক এবং রোগমুক্তি প্রার্থনাকারীকে নিরাময়ের আহ্বান করেন। ফজর হওয়া পর্যন্ত এই আহ্বানের কথা বর্ণিত হয়েছে। এখানে মূল শিক্ষা হলো, রাতের ইবাদত, সাওম, ইস্তিগফার ও দোয়ার দিকে মন দেওয়া। হাদিসে যে কথাগুলো আছে, ব্যাখ্যাও তার মধ্যেই সীমিত রাখা হলো।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মধ্য শাবানের রাতে সালাতের কথা এসেছে।
- এর দিনে সাওম রাখার কথা বর্ণিত হয়েছে।
- ক্ষমা, রিজিক ও নিরাময়ের জন্য আল্লাহর কাছে চাওয়ার শিক্ষা আছে।
- ফজর পর্যন্ত দোয়া ও ইস্তিগফারের আহ্বান উল্লেখ হয়েছে।
