৫/২০২. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪২৬ - প্রথম হিসাব হবে সালাত
সর্বপ্রথম বান্দার সলাতের হিসাব নেয়া হবে।
সালাতের প্রথম হিসাব ও নফল আমলের মূল্য
সুনানে ইবনে মাজাহ : ১৪২৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪২৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ تَمِيمٍ الدَّارِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ح وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، أَنْبَأَنَا حُمَيْدٌ، عَنِ الْحَسَنِ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَدَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ تَمِيمٍ الدَّارِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ صَلاَتُهُ فَإِنْ أَكْمَلَهَا كُتِبَتْ لَهُ نَافِلَةً فَإِنْ لَمْ يَكُنْ أَكْمَلَهَا قَالَ اللَّهُ سُبْحَانَهُ لِمَلاَئِكَتِهِ انْظُرُوا هَلْ تَجِدُونَ لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ فَأَكْمِلُوا بِهَا مَا ضَيَّعَ مِنْ فَرِيضَتِهِ . ثُمَّ تُؤْخَذُ الأَعْمَالُ عَلَى حَسَبِ ذَلِكَ " .
তামীম আদ্ দারী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, কিয়ামতের দিন বান্দার নিকট থেকে সর্বপ্রথম তার সালাতের হিসাব নেয়া হবে। যদি সে তা যথাযথভাবে পড়ে থাকে, তখন তার নফল সালাত তার জন্য অতিরিক্ত হিসাবে গণ্য করা হবে। সে তা পূর্ণরূপে না পড়ে থাকলে মহান আল্লাহ তাঁর ফেরেশতাদের বলবেন : দেখো তো আমার বান্দার জন্য নফল কিছু পাও কিনা। সে তার ফরজে যা ঘাটতি করেছে, তোমরা তা নফল দ্বারা পূরণ করো। তারপর অপরাপর আমলের হিসাবও অনুরূপভাবে নেয়া হবে।
[১৪২৬] তিরমিযী ৪১৩, নাসায়ী ৪৬৫-৬৭, আবূ দাঊদ ৮৬৪, আহমাদ ৭৮৪২, ৯২১০, ১৬৫০১; ইবনু মাজাহ ১৪২৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ ৮১২।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪২৬-এর সারসংক্ষেপ
মূল বিষয়: সালাতের হিসাব। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাত পূর্ণ থাকে, তাহলে নফল সালাত অতিরিক্ত হিসেবে গণ্য হবে। আর যদি ফরজ সালাতে ঘাটতি থাকে, আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার বান্দার নফল কিছু আছে কি না দেখো। নফল পাওয়া গেলে তা দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। এরপর অন্যান্য আমলের হিসাবও এভাবে হবে। এই হাদিস ফরজ সালাতের গুরুত্ব এবং নফল সালাতের মূল্য দুটিই শেখায়। ফরজের জায়গা ফরজই, তবে নফল আমল মানুষকে বড় উপকার দিতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কিয়ামতের দিন বান্দার সালাত আগে হিসাব করা হবে।
- ফরজ সালাত পূর্ণভাবে আদায় করা প্রধান দায়িত্ব।
- নফল সালাত ফরজের ঘাটতি পূরণের কারণ হতে পারে।
- সালাত ঠিক রাখা মুমিনের জীবনে বড় গুরুত্বের বিষয়।
