৬/৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৬২ - মৃতের গোপনীয়তা রক্ষার ফজিলত

মৃত ব্যাক্তিকে গোসল দেওয়া।

মৃতের গোপনীয়তা রক্ষা: জানাজার খেদমতের বড় শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪৬২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ حَدَّثَنَا عَبَّادُ بْنُ كَثِيرٍ عَنْ عَمْرِو بْنِ خَالِدٍ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ غَسَّلَ مَيِّتًا وَكَفَّنَهُ وَحَنَّطَهُ وَحَمَلَهُ وَصَلَّى عَلَيْهِ وَلَمْ يُفْشِ عَلَيْهِ مَا رَأَى خَرَجَ مِنْ خَطِيئَتِهِ مِثْلَ يَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মৃতকে গোসল দিল, কাফন পরালো, সুগন্ধি মাখলো, বহন করে নিয়ে গেল, তার জানাজার সালাত পড়লো এবং তার গোচরীভূত হওয়া তার গোপনীয় বিষয় প্রকাশ করল না, তার থেকে গুনাহসমূহ তার জন্মদিনের মত বের হয়ে যায়।

[১৪৬১] তা’লীকুর রগীব ৪/১৭০। তাহকীক আলবানীঃ নিতান্ত যঈফ। উক্ত হাদিসের রাবী আব্বাদ বিন কাসীর সম্পর্কে আবদুল্লাহ ইবনুল মুবারাক বলেন, তার থেকে হাদিস গ্রহণ করো না। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার হাদিস লেখার যোগ্য নয়। আমর বিন খালিদ সম্পর্কে ওকী বিন জাররাহ বলেন, তার থেকে মিথ্যা বলা প্রকাশ পেয়েছে। ইমাম আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যাবাদী।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে মৃত ব্যক্তির সেবা ও গোপনীয়তা রক্ষার বিষয়ে বড় শিক্ষা দেওয়া হয়েছে। যে ব্যক্তি মৃতকে গোসল দেয়, কাফন পরায়, সুগন্ধি মাখায়, বহন করে, জানাজার সালাত পড়ে এবং মৃতের কোনো গোপন বিষয় দেখে তা প্রকাশ করে না—তার জন্য গুনাহ মাফের কথা এসেছে। এখানে মূল বিষয় হলো মৃতের সেবা শুধু বাহ্যিক কাজ নয়, এর সাথে আমানত ও গোপনীয়তা জড়িত। গোসলের সময় বা কাফনের সময় কেউ এমন কিছু দেখতে পারে, যা অন্যদের জানানো ঠিক নয়। হাদিসটি শেখায়, মৃতের দুর্বলতা বা গোপন বিষয় প্রকাশ না করে তাকে সম্মান করা উচিত। জানাজার খেদমত তখনই সুন্দর হয়, যখন তা দায়িত্ববোধ ও লজ্জাশীলতার সাথে করা হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃতের সেবা করা একটি সম্মানজনক দায়িত্ব।
  • গোসল বা কাফনের সময় দেখা গোপন বিষয় প্রকাশ করা উচিত নয়।
  • জানাজার কাজ আমানত ও দায়িত্ববোধের সাথে করা দরকার।
  • মৃত ব্যক্তির সম্মান রক্ষা করা ঈমানি চরিত্রের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন