৬/৫৮. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬০৮ - গর্ভপাত হওয়া সন্তানের সুপারিশ
কোন মহিলার গর্ভপাত হলে।
গর্ভপাত হওয়া সন্তান ও পিতা-মাতার জন্য আশার বার্তা
সুনানে ইবনে মাজাহ : ১৬০৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬০৮
- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى وَمُحَمَّدُ بْنُ إِسْحَقَ أَبُو بَكْرٍ الْبَكَّائِيُّ قَالَا حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنَا مَنْدَلٌ عَنْ الْحَسَنِ بْنِ الْحَكَمِ النَّخَعِيِّ عَنْ أَسْمَاءَ بِنْتِ عَابِسِ بْنِ رَبِيعَةَ عَنْ أَبِيهَا عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ إِنَّ السِّقْطَ لَيُرَاغِمُ رَبَّهُ إِذَا أَدْخَلَ أَبَوَيْهِ النَّارَ فَيُقَالُ أَيُّهَا السِّقْطُ الْمُرَاغِمُ رَبَّهُ أَدْخِلْ أَبَوَيْكَ الْجَنَّةَ فَيَجُرُّهُمَا بِسَرَرِهِ حَتَّى يُدْخِلَهُمَا الْجَنَّةَ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গর্ভপাত হওয়া সন্তানের রব তার পিতা-মাতাকে যখন জাহান্নামে প্রবেশ করাবেন তখন সে তার প্রভুর সাথে বিতর্ক করবে। তাকে বলা হবে, ওহে প্রভুর সাথে বিতর্ককারী গর্ভপাত হওয়া সন্তান! তোমার পিতা-মাতাকে জান্নাতে প্রবেশ করাও। অতএব সে তাদেরকে নিজের নাভিরজ্জু দ্বারা টানতে টানতে শেষে জান্নাতে প্রবেশ করাবে।
[১৬০৬] তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী, মানদাল সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াহিয়া বিন মাঈন তাকে দুর্বল বলেছেন। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় দুর্বল।২. হাসান ইবনুল হাকাম আন-নাখঈ সম্পর্কে ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় প্রচুর ভুল ও সন্দেহ করেন।৩. আসমা বিনতু আবিস বিন রাবীআহ সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তার পরিচয় সম্পর্কে অজ্ঞাত।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬০৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে গর্ভপাত হওয়া সন্তানের একটি আবেগপূর্ণ বর্ণনা এসেছে। বলা হয়েছে, যখন তার পিতা-মাতাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন সেই সন্তান তার রবের সঙ্গে বিতর্ক করবে। পরে তাকে বলা হবে, পিতা-মাতাকে জান্নাতে প্রবেশ করাও। এরপর সে নাভিরজ্জু দ্বারা টানতে টানতে তাদের জান্নাতে প্রবেশ করাবে। এই বর্ণনার মূল শিক্ষা হলো, গর্ভপাতজনিত সন্তান হারানোর কষ্ট আল্লাহর কাছে মূল্যহীন নয়। শোকাহত পিতা-মাতার জন্য এতে আখিরাতের আশা আছে। তবে এই বিষয়টি বলার সময় সংবেদনশীল হওয়া জরুরি। কারণ গর্ভপাতের কষ্ট অনেক গভীর। হাদিসটি দুঃখের মধ্যে রহমত ও আশার দিক দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গর্ভপাত হওয়া সন্তান সম্পর্কেও আখিরাতের আশার কথা এসেছে।
- পিতা-মাতার শোককে সম্মান করা উচিত।
- কষ্টের সময় আল্লাহর রহমতের কথা মনে রাখা মুমিনকে সাহস দেয়।
