৬/৬৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬২৮ - রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর দাফন ও কবরের স্থান

নবী (ﷺ)-এর ইনতিকাল ও তার কাফন-দাফন।

নবীজির দাফন: কবরের স্থান, জানাযা ও সাহাবীদের অংশগ্রহণ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬২৮

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ أَنْبَأَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا أَبِي عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ حَدَّثَنِي حُسَيْنُ بْنُ عَبْدِ اللهِ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا أَرَادُوا أَنْ يَحْفِرُوا لِرَسُولِ اللهِ ﷺ بَعَثُوا إِلَى أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ وَكَانَ يَضْرَحُ كَضَرِيحِ أَهْلِ مَكَّةَ وَبَعَثُوا إِلَى أَبِي طَلْحَةَ وَكَانَ هُوَ الَّذِي يَحْفِرُ لِأَهْلِ الْمَدِينَةِ وَكَانَ يَلْحَدُ فَبَعَثُوا إِلَيْهِمَا رَسُولَيْنِ وَقَالُوا اللّٰهُمَّ خِرْ لِرَسُولِكَ فَوَجَدُوا أَبَا طَلْحَةَ فَجِيءَ بِهِ وَلَمْ يُوجَدْ أَبُو عُبَيْدَةَ فَلَحَدَ لِرَسُولِ اللهِ ﷺ قَالَ فَلَمَّا فَرَغُوا مِنْ جِهَازِهِ يَوْمَ الثُّلَاثَاءِ وُضِعَ عَلَى سَرِيرِهِ فِي بَيْتِهِ ثُمَّ دَخَلَ النَّاسُ عَلَى رَسُولِ اللهِ ﷺ أَرْسَالًا يُصَلُّونَ عَلَيْهِ حَتَّى إِذَا فَرَغُوا أَدْخَلُوا النِّسَاءَ حَتَّى إِذَا فَرَغُوا أَدْخَلُوا الصِّبْيَانَ وَلَمْ يَؤُمَّ النَّاسَ عَلَى رَسُولِ اللهِ ﷺ أَحَدٌ لَقَدْ اخْتَلَفَ الْمُسْلِمُونَ فِي الْمَكَانِ الَّذِي يُحْفَرُ لَهُ فَقَالَ قَائِلُونَ يُدْفَنُ فِي مَسْجِدِهِ وَقَالَ قَائِلُونَ يُدْفَنُ مَعَ أَصْحَابِهِ فَقَالَ أَبُو بَكْرٍ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ ﷺ يَقُولُ «مَا قُبِضَ نَبِيٌّ إِلَّا دُفِنَ حَيْثُ يُقْبَضُ قَالَ فَرَفَعُوا فِرَاشَ رَسُولِ اللهِ ﷺ الَّذِي تُوُفِّيَ عَلَيْهِ فَحَفَرُوا لَهُ ثُمَّ دُفِنَ ﷺ وَسَطَ اللَّيْلِ مِنْ لَيْلَةِ الْأَرْبِعَاءِ وَنَزَلَ فِي حُفْرَتِهِ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ وَالْفَضْلُ بْنُ الْعَبَّاسِ وَقُثَمُ أَخُوهُ وَشُقْرَانُ مَوْلَى رَسُولِ اللهِ ﷺ وَقَالَ أَوْسُ بْنُ خَوْلِيٍّ وَهُوَ أَبُو لَيْلَى لِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنْشُدُكَ اللهَ وَحَظَّنَا مِنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ لَهُ عَلِيٌّ انْزِلْ وَكَانَ شُقْرَانُ مَوْلَاهُ أَخَذَ قَطِيفَةً كَانَ رَسُولُ اللهِ ﷺ ﷺ يَلْبَسُهَا فَدَفَنَهَا فِي الْقَبْرِ وَقَالَ وَاللهِ لَا يَلْبَسُهَا أَحَدٌ بَعْدَكَ أَبَدًا فَدُفِنَتْ مَعَ رَسُولِ اللهِ ﷺ».

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কবর খননে সিদ্ধান্ত নিলে, তাঁরা আবূ উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ) এর নিকট খবর পাঠান। তিনি মাক্কাহবাসীদের কবর খননের ন্যায় কবর খনন করতেন। তাঁরা আবূ তালহা (রাঃ) এর নিকট ও খবর পাঠান। তিনি মদীনাবাসীদের জন্যে লাহাদ আকৃতির কবর খনন করতেন। তাঁরা তাদের উভয়ের নিকট দুজন লোক পাঠান। তাঁরা বলেন, হে আল্লাহ! আপনার রাসূলের জন্যে আপনি পছন্দ করুন। তাঁরা আবু তালহা (রাঃ) কে পেয়ে গেলেন এবং তাঁকে নিয়ে আসা হলো, কিন্তু আবু উবাইদাহ (রাঃ) কে পাওয়া গেলো না। অতএব আবূ তালহা (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জন্যে লাহদ কবর খনন করেন।রাবী বলেন, মঙ্গলবার তাঁরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাফনের কাজ সম্পন্ন করলে তাঁকে তাঁর ঘরে খাটের উপর রাখা হয়। এরপর লোকজন দলে দলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট প্রবেশ করেন এবং তাঁর জন্য দোয়া করেন। পুরুষদের পালা শেষ হলে মহিলারা প্রবেশ করেন। তাদের পালা শেষ হলে বালকরা প্রবেশ করে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জানাযায় কেউ ইমামতি করেননি।তাঁর কবর কোথায় খনন করা হবে, এ নিয়ে একদল বলেন, তাঁকে তাঁর মসজিদে দাফন করা হবে। অপরদল বলেন, তাঁকে তাঁর সাহাবীদের সাথে (একই গোরস্থানে) দাফন করা হবে। আবূ বকর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ যে স্থানে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইনতিকাল করেন, সেখানেই তাঁকে দাফন করা হয়। রাবী বলেন, যে বিছানায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইনতিকাল করেন, তাঁরা তা সরিয়ে নেন এবং তাঁর জন্য সেখানে কবর খনন করেন।অতঃপর তাঁকে বুধবার মধ্য রাতে দাফন করা হয়। আলী বিন আবূ তালিব, ফাদল বিন আব্বাস, তাঁর ভাই কুসাম এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মুক্তদাস শুক্‌রান (রাঃ) তাঁর কবরে নামেন। আবূ লায়লা আওস বিন খাওলী (রাঃ) আলী বিন আবূ তালিব (রাঃ) কে বলেন, আল্লাহর শপথ! রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ব্যাপারে আমাদেরও অংশ রয়েছে। আলী (রাঃ) তাঁকে বলেন তুমি ও নামো।রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মুক্তদাস শুক্‌রান রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পরিহিত চাঁদরটি সাথে নিয়েছিলেন। তিনি তাও কবরে দাফন করেন এবং বলেন, আল্লাহ্‌র শপথ! আপনার পরে তা আর কেউ কখনো পরবে না। অতএব তা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে দাফন করা হয়।

[১৬২৬] আহমাদ ৪০ তাহকীক আলবানীঃ যঈফ, কিন্তু শাক্ক ও লাহাদ কবরের ঘটনা প্রমাণিত; এমনিভাবে যেখানে নবী (আঃ)--গণ ইনতিকাল করেন সেখানেই তাঁকে দাফন করা হয় এটা প্রমাণিত। উক্ত হাদিসের রাবী১. মুহাম্মাদ বিন ইসহাক সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আজালী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাসানুল হাদিস। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ।২. হুসায়ন বিন আবদুল্লাহ সম্পর্কে আহমাদ বিন হাম্বল তাকে মুনকার বলেছেন। আলী ইবনুল মাদীনী বলেন, আমি তার হাদিস বর্জন করেছে। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি দুর্বল তার থেকে হাদিস গ্রহণ করলেও তা দলীলযোগ্য নয়।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬২৮-এর সারসংক্ষেপ

এই দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর দাফন সম্পর্কিত কয়েকটি নির্দিষ্ট ঘটনা এসেছে। সাহাবীরা কবর খননের জন্য আবু উবাইদা (রাঃ) ও আবু তালহা (রাঃ)-এর দিকে লোক পাঠান। তারা আল্লাহর কাছে নবীর জন্য পছন্দনীয় ব্যবস্থা চান। আবু তালহা (রাঃ) পাওয়া গেলে তিনি লাহদ কবর খনন করেন। কাফনের কাজ শেষে লোকজন দলে দলে প্রবেশ করে নবীজির জন্য দোয়া করেন—পুরুষ, মহিলা, তারপর বালকরা। কেউ ইমামতি করেননি। কোথায় দাফন হবে, এ নিয়ে কথা হলে আবু বকর (রাঃ) বলেন, নবী যেখানে ইন্তেকাল করেন, সেখানেই দাফন করা হয়। তাই তাঁর বিছানা সরিয়ে সেখানেই কবর খনন করা হয়। হাদিসে দাফনের আদব, সাহাবীদের ভালোবাসা এবং সিদ্ধান্তের সময় নবীজির কথা অনুসরণের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাফনের স্থান নির্ধারণে আবু বকর (রাঃ) নবীজির কথা উল্লেখ করেছেন।
  • লোকজন দলে দলে প্রবেশ করে নবীজির জন্য দোয়া করেছেন।
  • সাহাবীরা কবর খননের ব্যাপারে আল্লাহর পছন্দ কামনা করেছিলেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন