৬/৬৫. অধ্যায়ঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইনতিকাল ও তার কাফন-দাফন।
সুনানে ইবনে মাজাহ : ১৬৩০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৩০
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنِي ثَابِتٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَتْ لِي فَاطِمَةُ يَا أَنَسُ كَيْفَ سَخَتْ أَنْفُسُكُمْ أَنْ تَحْثُوا التُّرَابَ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلمو حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ أَنَّ فَاطِمَةَ قَالَتْ حِينَ قُبِضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وَا أَبَتَاهُ إِلَى جِبْرَائِيلَ أَنْعَاهُ وَا أَبَتَاهُ مِنْ رَبِّهِ مَا أَدْنَاهُ وَا أَبَتَاهُ جَنَّةُ الْفِرْدَوْسِ مَأْوَاهُ وَا أَبَتَاهُ أَجَابَ رَبًّا دَعَاهُ.قَالَ حَمَّادٌ فَرَأَيْتُ ثَابِتًا حِينَ حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ بَكَى حَتَّى رَأَيْتُ أَضْلَاعَهُ تَخْتَلِفُ.
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা (রাঃ) আমাকে বললেন, হে আনাস! রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর মাটি ঢেলে দিতে তোমাদের অন্তরাত্মা কিভাবে সায় দিতে পারলো। আনাস (রাঃ), রাসূলুল্লাহ (ﷺ) ইনতিকাল করলে ফাতিমা (রাঃ) বলেন, হায় আমার আব্বা! জিবরাঈল (আঃ) তার থেকে পৃথক হয়ে গেলেন। হায় আমার আব্বা! তিনি তাঁর রবের নিকটবর্তী হলেন। হায় আব্বা! জান্নাতুল ফেরদাউস তাঁর ঠিকানা। হায় আব্বা! তিনি তাঁর রবের ডাকে সাড়া দিলেন। হাম্মাদ (রহঃ) বলেন, আমি সাবিত (রহঃ) কে এ হাদিস বর্ণনা কালে দেখলাম যে, তিনি কাঁদছেন, এমনকি তাঁর হাড়ের জোড়াগুলোও কাঁপছে।
[১৬২৮] সহীহুল বুখারী ৪৪৬২, নাসায়ী ১৮৪৪, আহমাদ ১২০২৬, ১২৬১৯, দারেমী ৮৭
