৬/৬৫. অধ্যায়ঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইনতিকাল ও তার কাফন-দাফন।
সুনানে ইবনে মাজাহ : ১৬৩১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৩১
- حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلَالٍ الصَّوَّافُ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ قَالَ لَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي دَخَلَ فِيهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الْمَدِينَةَ أَضَاءَ مِنْهَا كُلُّ شَيْءٍ فَلَمَّا كَانَ الْيَوْمُ الَّذِي مَاتَ فِيهِ أَظْلَمَ مِنْهَا كُلُّ شَيْءٍ وَمَا نَفَضْنَا عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم الْأَيْدِيَ حَتَّى أَنْكَرْنَا قُلُوبَنَا
সাবিত আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) যেদিন মদিনায় উপনীত হন, তখন মদিনার প্রতিটি বস্তু জ্যোতির্ময় হয়ে ওঠে। আর যেদিন তিনি ইন্তেকাল করেন, সেদিন মদিনার প্রতিটি বস্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এবং আমরা এখনো নবী (ﷺ)-এর শবের উপর থেকে হাত তুলতে না তুলতেই আমাদের হৃদয় পরিবর্তিত হয়ে গিয়েছিল।
[১৬২৯] তিরমিযী ৩৬১৮, আহমাদ ১২৮৯৯, দারেমী ৮৮ তাহকীক আলবানীঃ মিশকাত ৫৯৬২। তাহকীক আলবানীঃ সহীহ।
