৬/৬৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৩৬ - জুমুআর দিন দরুদ ও নবীদের দেহের মর্যাদা

নবী (ﷺ)-এর ইনতিকাল ও তার কাফন-দাফন।

জুমুআর দিন দরুদ: রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর প্রতি সালাম পেশের ফজিলত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৩৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَيَّ مِنْ الصَّلَاةِ فِيهِ فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللهِ ﷺ كَيْفَ تُعْرَضُ صَلَاتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ يَعْنِي بَلِيتَ قَالَ إِنَّ اللهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ

আওস ইবনু আওস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের দিনসমূহের মধ্যে জুমুআর দিন সর্বোত্তম দিনগুলোর অন্যতম। এদিন আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে, এদিনই শিংগায় ফুঁ দেয়া হবে এবং এদিনই কিয়ামাত সংঘটিত হবে। অতএব তোমরা এদিন আমার প্রতি অধিক সংখ্যায় দুরূদ ও সালাম পেশ করো। কেননা তোমাদের দুরূদ আমার সামনে পেশ করা হয়। এক ব্যক্তি বললো, হে আল্লাহ্‌র রাসূল! আমাদের দুরূদ আপনার নিকট কিভাবে পেশ করা হবে, অথচ আপনি তো মাটির সাথে মিশে যাবেন? তিনি বলেন, আল্লাহ তা’আলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)গণের দেহ ভক্ষণ যমীনের জন্য হারাম করে দিয়েছেন।

[১৬৩৪] নাসায়ী ১৩৭৪, আবূ দাউদ ১০৪৭, ১৫৩১, আহমাদ ১৫৭২৯, দারেমী ১৫৭২ তাহকীক আলবানীঃ সহীহ্।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জুমুআর দিনের বিশেষ মর্যাদার কথা বলেছেন। তিনি বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে উত্তম দিন হলো জুমুআ। এদিন আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে, এদিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে এবং এদিন কেয়ামত সংঘটিত হবে। তাই এদিন তাঁর প্রতি বেশি দরুদ ও সালাম পাঠ করতে বলা হয়েছে। কারণ উম্মতের দরুদ তাঁর সামনে পেশ করা হয়। একজন ব্যক্তি জানতে চাইলেন, মাটির সঙ্গে মিশে যাওয়ার পর কীভাবে দরুদ পেশ হবে? নবীজি বলেন, আল্লাহ নবীদের দেহ মাটির জন্য হারাম করেছেন। এই হাদিসে জুমুআর দিন দরুদ, রাসূলের প্রতি ভালোবাসা এবং নবীদের বিশেষ মর্যাদা একসঙ্গে এসেছে। ব্যাখ্যায় হাদিসের বক্তব্যের মধ্যেই থাকা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুমুআর দিনে বেশি দরুদ ও সালাম পাঠের নির্দেশ এসেছে।
  • উম্মতের দরুদ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সামনে পেশ করা হয়।
  • হাদিসে নবীদের দেহ সম্পর্কে বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন