৭/২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৪২ - রমজানের আগমন ও রহমতের দরজা

রমজান মাসের ফযিলত

রমজানের প্রথম রাত: নেকির দিকে এগিয়ে যাওয়ার ডাক

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৪২

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ إِذَا كَانَتْ أَوَّلُ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ صُفِّدَتْ الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ وَفُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ وَنَادَى مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ وَلِلهِ عُتَقَاءُ مِنْ النَّارِ وَذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃংখলিত করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, এর একটি দরজাও বন্ধ হয় না এবং একজন ঘোষক ডেকে বলেন, হে সৎকর্মপরায়ণ ব্যক্তি! অগ্রসর হও, হে অসৎকর্মপরায়ণ! থেমে যাও। আল্লাহ্‌ (রমজানের) প্রতিটি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজাত দেন।

[১৬৪২] সহীহুল বুখারী ১৮৯৮, ১৮৯৯, ৩২৭৭, মুসলিম ১০৭৯, তিরমিযী ৬৮২, নাসায়ী ২০৯৭, ২০৯৮, ২০৯৯, ২১০০, ২১০১, ২১০২, ২১০৪, ২১০৫, ২১০৬, আহমাদ ৭১০৮, ৭৭২৩, ৭৮৫৭, ৮৪৬৯, ৮৬৯৭, ৮৭৬৫, ৮৯৫১, ৯২১৩, দারেমী ১৭৭৫ তা’লীকুর রগীব ২/৬৮। তাহকীক আলবানীঃ সহীহ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৪২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রমজান মাসের প্রথম রাতের বিশেষ অবস্থা বর্ণনা করা হয়েছে। রসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, রমজানের প্রথম রাত এলে শয়তান ও অভিশপ্ত জিনদের শৃঙ্খলিত করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর একজন ঘোষক ডাক দেন, হে সৎকর্মপরায়ণ ব্যক্তি, অগ্রসর হও; হে অসৎকর্মপরায়ণ, থেমে যাও। হাদিসের ভাষা আমাদের শেখায়, রমজান হলো নেকির দিকে এগিয়ে যাওয়ার সময়। এটি আলস্য বা পাপের পথে চলার মাস নয়। এখানে প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির কথাও এসেছে। তাই রমজানের আগমনকে ইবাদত, তওবা ও ভালো কাজে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে নিতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমজান মাস নেকির দিকে এগিয়ে যাওয়ার বিশেষ সময়।
  • হাদিসে জান্নাতের দরজা খোলা ও জাহান্নামের দরজা বন্ধের কথা এসেছে।
  • পাপ থেকে থেমে গিয়ে ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন