৭/৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৪৭ - রমজানের আগে নফল সিয়ামের অবকাশ

সন্দেহের দিনের (ইয়াওমুশ-শাক্ক) রোযা।

রমজানের আগে সিয়াম: আগে বা পরে রাখার বর্ণনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৪৭

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ الْحَارِثِ عَنْ الْقَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ كَانَ رَسُولُ اللهِ ﷺ ﷺ يَقُولُ عَلَى الْمِنْبَرِ قَبْلَ شَهْرِ رَمَضَانَ الصِّيَامُ يَوْمَ كَذَا وَكَذَا وَنَحْنُ مُتَقَدِّمُونَ فَمَنْ شَاءَ فَلْيَتَقَدَّمْ وَمَنْ شَاءَ فَلْيَتَأَخَّرْ

মু’আবিয়াহ ইবনু আবূ সুফিয়ান (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি মুআবিয়া বিন আবূ সুফ্‌‌ইয়ান (রাঃ) কে মিম্বারের উপর বলতে শুনেছেন, রমজান মাস শুরু হওয়ার পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ সিয়াম অমুক অমুক দিন। আমরা আগেই সেই সিয়াম রাখবো। অতএব যার ইচ্ছা সে আগে সিয়াম রাখুক, আর যার ইচ্ছা পরে রাখুক।

[১৬৪৭] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী হায়সাম বিন হুমায়দ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, আমি তার ভাল ছাড়া খারাপ কিছু জানি না। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু হিব্বান তাকে সিকাহ বলেছেন। আবু মুসহির বলেন, তিনি দুর্বল ও কাদিরিয়া মতাবলম্বী ছিলেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৬৪৩, ৩০/৩৭০ নং পৃষ্ঠা)২. আলা ইবনুল হারিস সম্পর্কে আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ তবে কাদিরিয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৫৬০, ২২/৪৭৮ নং পৃষ্ঠা)৩. কাসিম আবু আব্দুর রহমান সম্পর্কে আল আজালী বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে তিনি সিকাহ নন। ইমাম তিরমিযি তাকে সিকাহ বলেছেন। ইবনু হাজার আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনার ক্ষেত্রে অপরিচিত। মুফাদদাল বিন গাসসান বলেন, তিনি কুফুরী নয় এমন কওলী বা আমলীগত ফিসক এর সাথে জড়িত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৮০০, ২৩/৩৮৩ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রা.-এর মিম্বারের বক্তব্যের মাধ্যমে রমজানের আগে সিয়াম রাখার প্রসঙ্গ এসেছে। তিনি বলেন, রমজান মাস শুরু হওয়ার আগে রসূলুল্লাহ صلى الله عليه وسلم বলতেন, সিয়াম অমুক অমুক দিন। আমরা আগেই সেই সিয়াম রাখবো। এরপর বলা হয়েছে, যার ইচ্ছা সে আগে সিয়াম রাখুক, আর যার ইচ্ছা পরে রাখুক। এই বর্ণনায় মূলভাবে রমজানের আগে সিয়াম রাখার একটি অবকাশের কথা এসেছে। তবে এটিকে রমজান নিশ্চিতভাবে শুরু করার বদলে আগের নফল সিয়ামের প্রসঙ্গ হিসেবে বুঝতে হবে। হাদিসটি রোজার ব্যাপারে নবী صلى الله عليه وسلم-এর নির্দেশনা শোনার এবং ব্যক্তিগত ইচ্ছার জায়গা কোথায় আছে তা বুঝে চলার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমজানের আগে সিয়াম রাখার প্রসঙ্গ এ বর্ণনায় এসেছে।
  • নবী صلى الله عليه وسلم-এর বক্তব্য সাহাবীদের মাধ্যমে শেখা ইসলামী জ্ঞানের গুরুত্বপূর্ণ পথ।
  • ইবাদতের বিষয়ে ইচ্ছা থাকলেও নববী নির্দেশনার সীমা বুঝে চলা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন