৭/৬. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৫২ - নতুন চাঁদের সাক্ষ্য ও রমজানের ঘোষণা

নতুন চাঁদ দেখার সাক্ষ্য প্রদান।

নতুন চাঁদের সাক্ষ্য পেলে রোজা শুরু করার ঘোষণা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৫২

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبْدِ اللهِ الْأَوْدِيُّ وَمُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَاءَ أَعْرَابِيُّ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ أَبْصَرْتُ الْهِلَالَ اللَّيْلَةَ فَقَالَ أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ ﷺ قَالَ نَعَمْ قَالَ قُمْ يَا بِلَالُ فَأَذِّنْ فِي النَّاسِ أَنْ يَصُومُوا غَدًاقَالَ أَبُو عَلِيٍّ هَكَذَا رِوَايَةُ الْوَلِيدِ بْنِ أَبِي ثَوْرٍ وَالْحَسَنِ بْنِ عَلِيٍّ وَرَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ فَلَمْ يَذْكُرْ ابْنَ عَبَّاسٍ وَقَالَ فَنَادَى أَنْ يَقُومُوا وَأَنْ يَصُومُوا.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

এক বেদুইন নবী (ﷺ)-এর নিকট এসে বললো, আমি আজ রাতে (সন্ধ্যায়) নতুন চাঁদ দেখেছি। তিনি বলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, “আল্লাহ্‌ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহ্‌র রাসূল”? সে বললো, হাঁ। তিনি বলেন, হে বিলাল! ওঠো এবং লোকদের মধ্যে ঘোষণা দাও যে, তারা যেন আগামীকাল থেকে সিয়াম রাখে।

[১৬৫২] তিরমিযী ৬৯১; নাসায়ী ২১১২, ২১১৩; আবূ দাউদ ২৩৪০; দারেমী ১৬৯২ ইরওয়াহ, ৯০৭, যঈফ আবী দাউদ ৪০২-৪০৩। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী সিমাক বিন হারব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তার পূর্বে বর্ণিত হাদিস যারা শ্রবন করেছেন তা সহিহ। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আবদুল্লাহ ইবনুল মুবারাক বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫৭৯, ১২/১১৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে নতুন চাঁদ দেখার সাক্ষ্য এবং রমজানের রোজা শুরু করার ঘোষণা নিয়ে একটি ঘটনা এসেছে। এক বেদুইন নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বললো, সে রাতে নতুন চাঁদ দেখেছে। নবী صلى الله عليه وسلم তাকে ঈমানের মৌলিক সাক্ষ্য সম্পর্কে জিজ্ঞেস করলেন—আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ صلى الله عليه وسلم আল্লাহর রাসূল—এ কথা সে সাক্ষ্য দেয় কি না। সে হ্যাঁ বললে নবী صلى الله عليه وسلم বিলাল রা.-কে নির্দেশ দেন, লোকদের ঘোষণা দিতে যেন তারা আগামীকাল থেকে সিয়াম রাখে। হাদিসটি দেখায়, চাঁদ দেখার খবরের সাথে সাক্ষ্যের গুরুত্ব যুক্ত। রমজান শুরু করার বিষয়টি ব্যক্তিগত খবর হলেও তা দায়িত্বশীলভাবে গ্রহণ ও মানুষের কাছে ঘোষণা করার মাধ্যমে কার্যকর করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমজানের চাঁদ দেখার সাক্ষ্য গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে।
  • সিয়াম শুরু করার ঘোষণা মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার।
  • দ্বীনের বিষয়ে সাক্ষ্য ও দায়িত্বশীলতার শিক্ষা পাওয়া যায়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন