৭/২৫. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৯৯ - খেজুর ও পানি দিয়ে ইফতার
যা দিয়ে ইফতার করা মুস্তাহাব
খেজুর দিয়ে ইফতার, না পেলে পানি: সহজ সুন্নাহর শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১৬৯৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৯৯
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ وَمُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ عَنْ الرَّبَابِ أُمِّ الرَّائِحِ بِنْتِ صُلَيْعٍ عَنْ عَمِّهَا سَلْمَانَ بْنِ عَامِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى الْمَاءِ فَإِنَّهُ طَهُورٌ
সালমান ইবনু 'আমির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ ইফতার করলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। সে খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার করে। কারণ তা পবিত্র।
[১৬৯৯] তিরমিযী ৬৫৮, ৬৯৫, আবূ দাউদ ২৩৫৫ আহমাদ ১৫৭৯২, ১৫৭৯৮, ১৭৪১৪, ১৭৪১৭, ১৭৪৩০, দারেমী ১৭০১, ইরওয়াহ ৯২২, যঈফ আবী দাউদ ৪০৫, তাহকীক আলবানীঃ যঈফ, আর সহীহ হলো নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্য ছিল। উক্ত হাদিসের রাবী১. মুহাম্মাদ বিন ফুদায়ল সম্পর্কে ইবনু মাঈন তাকে সিকাহ বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি শীয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৫৪৮, ২৬/২৯৩ নং পৃষ্ঠা)২. রাবাব উম্মু রায়িহ সুলায় সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি অজ্ঞাত ব্যক্তি। তার থেকে হাফসাহ ব্যতীত কেউ হাদিস বর্ণনা করেনি। আল্লামা আলবানী সানাদের বর্ণনা কারী রাবাব সম্পর্কে আপত্তি তুলেছেন এবং যারা হাদিসটিকে সহিহ বলেছেন, রাবাব থাকার কারণে তিনি তা সমালোচনা করেছেন। ইমাম যাহাবী বলেন, হাফসাহ থেকে বর্ণিত রেওয়াতটি ছাড়া তাকে চিনা যায় না। ইবনু হাজার আল-আসকালানী তাকে মাকবুল হিসেবে উল্লেখ করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৮৩৬, ৩৫/১৭১ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তোমাদের কেউ ইফতার করলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। যদি খেজুর না পায়, তবে পানি দিয়ে ইফতার করবে; কারণ তা পবিত্র। এখানে ইফতারের খাবার নিয়ে সহজ ও সুন্দর নির্দেশ এসেছে। ইফতারকে জটিল করার দরকার নেই। খেজুর পাওয়া গেলে তা দিয়ে শুরু করা ভালো, আর না পেলে পানি যথেষ্ট। হাদিসের শিক্ষা হলো, ইবাদত সহজ, পরিচ্ছন্ন এবং বাস্তব হতে পারে। রোযাদারের জন্য ইফতারের মূল বিষয় সময়মতো রোযা ভাঙা এবং সুন্নাহর নির্দেশ মানা। খাবারের আয়োজন বড় না হলেও ইফতার অর্থপূর্ণ হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইফতার খেজুর দিয়ে করা হাদিসে নির্দেশিত।
- খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করার কথা এসেছে।
- পানির পবিত্রতার কথা হাদিসে উল্লেখ আছে।
- ইফতার সহজ ও সুন্নাহভিত্তিক হওয়া উচিত।
