০/৩৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭২ - নবীর ন্যায়বিচার ও খারিজীর শুরু

খারিজীর আলোচনা

ইনসাফের অভিযোগ ও খারিজী ফিতনা: নবী (صلى الله عليه وسلم)-এর সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ بِالْجِعِرَّانَةِ وَهُوَ يَقْسِمُ التِّبْرَ وَالْغَنَائِمَ وَهُوَ فِي حِجْرِ بِلاَلٍ فَقَالَ رَجُلٌ اعْدِلْ يَا مُحَمَّدُ فَإِنَّكَ لَمْ تَعْدِلْ . فَقَالَ «وَيْلَكَ وَمَنْ يَعْدِلُ بَعْدِي إِذَا لَمْ أَعْدِلْ». فَقَالَ عُمَرُ دَعْنِي يَا رَسُولَ اللَّهِ حَتَّى أَضْرِبَ عُنُقَ هَذَا الْمُنَافِقِ . فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِنَّ هَذَا فِي أَصْحَابٍ - أَوْ أُصَيْحَابٍ - لَهُ يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ " .

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) জি‘রানাহ নামক স্থানে গনীমাতের মাল ও সোনারূপা বণ্টন করছিলেন। এগুলো বিলাল (রাঃ)-এর কোলে ছিল। এক ব্যক্তি বললো, হে মুহাম্মাদ! ইনসাফ করুন। কেননা, আপনি ইনসাফ করছেন না। তিনি বলেন, তোমার জন্য দুঃখ হয়, আমিই যদি ইনসাফ না করি, তবে আমার পরে কে ইনসাফ করবে? উমর (রাঃ) বলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে ছেড়ে দিন, আমি এই মুনাফিকের ঘাড় উড়িয়ে দেই। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তার সম্প্রদায়ের মধ্যে একটি দলের উদ্ভব হবে, যারা কোরআন পড়বে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা এমনভাবে ধর্মচ্যুত হবে, যেমন ধনুক থেকে তীর শিকারের দিকে দ্রুত ছুটে যায়।

[১৭০] বুখারী ৩১৩৮, মুসলিম ১০৬৩, আহমাদ ১৪৩৯০, ১৪৪০৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ফিলাল ৯৪৩।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে জি‘ইররানাহ স্থানে গনিমতের মাল ও সোনারূপা বণ্টনের ঘটনা এসেছে। এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-কে বলে, ইনসাফ করুন; আপনি ইনসাফ করছেন না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জবাবে বলেন, তিনি যদি ইনসাফ না করেন, তবে তাঁর পরে কে ইনসাফ করবে? উমর (রাঃ) তাকে শাস্তি দিতে চাইলে নবী (صلى الله عليه وسلم) বলেন, তার সম্প্রদায়ের মধ্যে এমন দল আসবে যারা কুরআন পড়বে, কিন্তু তা কণ্ঠনালী অতিক্রম করবে না, এবং তারা ধর্ম থেকে দ্রুত বের হয়ে যাবে। এখানে শিক্ষা হলো, নবী (صلى الله عليه وسلم)-এর ন্যায়বিচার নিয়ে অপবাদ দেওয়া কত ভয়ংকর কথা। একই সঙ্গে বাহ্যিক কুরআন পাঠের আড়ালে খারিজী মানসিকতার বিপদও দেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর ইনসাফ নিয়ে অপবাদ দেওয়া গুরুতর বিষয়।
  • খারিজী ফিতনার সঙ্গে ভুল অভিযোগ ও কঠোর মনোভাবের সম্পর্ক দেখা যায়।
  • কুরআন পাঠ থাকলেও সঠিক আদব ও বুঝ না থাকলে বিপদ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন