৭/৪৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৪৫ - সিয়াম শরীরের যাকাত ও ধৈর্যের শিক্ষা

সিয়াম হলো দেহের যাকাত।

সিয়াম শরীরের যাকাত: ধৈর্য ও আত্মসংযমের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৪৫

حَدَّثَنَا أَبُو بَكْرٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ ح و حَدَّثَنَا مُحْرِزُ بْنُ سَلَمَةَ الْعَدَنِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ جَمِيعًا عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ عَنْ جُمْهَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ لِكُلِّ شَيْءٍ زَكَاةٌ وَزَكَاةُ الْجَسَدِ الصَّوْمُ زَادَ مُحْرِزٌ فِي حَدِيثِهِ وَقَالَ رَسُولُ اللهِ ﷺ الصِّيَامُ نِصْفُ الصَّبْرِ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতিটি জিনিসের যাকাত আছে। সিয়াম হলো শরীরের যাকাত। মুহরিযের হাদীসে আরো আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, সিয়াম হলো ধৈর্যের অর্ধাংশ।

[১৭৪৫] মিশকাত ২০৭২, যঈফাহ ১৩২৯, ৩৮১১। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী মুসা বিন উবায়দাহ সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ তবে হুজ্জাহ নয়। আহমাদ বিন হাম্বল বলেন, তার থেকে হাদিস বর্ণনা করা উচিত নয়। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, মুনকারুল হাদিস। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬২৮০, ২৯/১০৪ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, প্রতিটি জিনিসের যাকাত আছে, আর সিয়াম হলো শরীরের যাকাত। আরেক বর্ণনায় আছে, সিয়াম ধৈর্যের অর্ধাংশ। এখানে সিয়ামের গভীর অর্থ বোঝানো হয়েছে। যাকাত যেমন সম্পদকে পরিশুদ্ধ করার সঙ্গে যুক্ত, তেমনি সিয়াম মানুষের দেহ, অভ্যাস ও চাওয়াকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। সিয়াম শুধু না খেয়ে থাকা নয়; এটি ধৈর্য শেখায়, নিজেকে সামলাতে শেখায় এবং শরীরকে ইবাদতের পথে চালিত করে। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, রোজা বাহ্যিক কাজ হলেও তার প্রভাব ভেতরের চরিত্রে পড়া উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সিয়ামকে শরীরের যাকাত বলা হয়েছে।
  • রোজা ধৈর্য শেখানোর একটি বড় ইবাদত।
  • সিয়াম শুধু খাবার ছাড়া নয়; আত্মসংযমের চর্চা।
  • শরীরকে ইবাদতের পথে অভ্যস্ত করা মুমিনের কাজ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন