৭/৪৭. অধ্যায়ঃ
রোযাদারকে আহার গ্রহণের জন্য আহ্বান করা হলে।
সুনানে ইবনে মাজাহ : ১৭৫১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৫১
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ دُعِيَ إِلَى طَعَامٍ وَهُوَ صَائِمٌ فَلْيُجِبْ فَإِنْ شَاءَ طَعِمَ وَإِنْ شَاءَ تَرَكَ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, রোজাদার ব্যক্তিকে আহার গ্রহণের আহ্বান জানানো হলে সে যেন তাতে সাড়া দেয়। অতঃপর তার ইচ্ছা হলে খাবে অথবা ইচ্ছা হলে খাবে না।
[১৭৫১] মুসলিম ১৪৩০, আবূ দাউদ ৩৭৪০, আহমাদ ১৪৭৯৭, সহীহাহ ৩৪৭, তাহকীক আলবানীঃ সহীহ।
