৭/৪৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৫২ - রোজাদার, ন্যায়পরায়ণ শাসক ও মজলুমের দোয়া

রোযাদারের দুআ প্রত্যাখ্যাত হয় না (কবুল হয়)।

তিন ব্যক্তির দোয়া: রোজাদার, ন্যায়পরায়ণ শাসক ও মজলুম

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৫২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سَعْدَانَ الْجُهَنِيِّ عَنْ سَعْدٍ أَبِي مُجَاهِدٍ الطَّائِيِّ وَكَانَ ثِقَةً عَنْ أَبِي مُدِلَّةَ وَكَانَ ثِقَةً عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ الْإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللهُ دُونَ الْغَمَامِ يَوْمَ الْقِيَامَةِ وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ بِعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিন ব্যক্তির দোয়া রদ হয় নাঃ ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যতক্ষণ না ইফতার করে এবং মজলুমের দোয়া। কিয়ামাতের দিন আল্লাহ্‌ তার দোয়া মেঘমালার উপরে তুলে নিবেন এবং তার জন্য আসমানের দ্বারসমূহ খুলে দেয়া হবে এবং আল্লাহ্‌ বলবেনঃ আমার মর্যাদার শপথ! আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো, একটু বিলম্বেই হোক না কেন।

[১৭৫২] তিরমিযী ৩৫৯৮, যঈফাহ ১৪৫৮, রোজাদার ও মাযলুমের দুয়ার কথা সহীহ এবং ন্যায়পরায়ণ ইমাম এর স্থলে মুসাফিরের কথা সহীহ। সহীহাহ ৫৯৬, ১৭৯৭। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী আবু মুদিল্লাহ হল আইশাহ (রাঃ) এর আযাদকৃত দাস এবং আমরা তাকে এই হাদিস দ্বারা চিনতে পেরেছি। বিষয়টি যদি তাই হয় তবে উসুলী কায়িদাহ অনুযায়ী সে একজন অজ্ঞাত ব্যক্তি। ইমাম মাদানী বলেছেন, তার নাম জানা যায়নি। সে অজ্ঞাত এবং আবু মুজাহিদ ব্যতীত কেউ তার থেকে হাদিস বর্ণনা করেনি। মূলত তার সম্পর্কে এরূপ বক্তব্য তার হাদিসকে হাসান করেন না, বিশেষ করে হাদিসটি আবু হুরায়রা হতে বর্ণিত ভিন্ন একটি হাদিসের বিপরীত। সেই হাদিসটি রয়েছে সহীহাহ ২য় খণ্ড ৭ম অধ্যায়ে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭৬১১, ৩৪/২৬৯ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তিন ব্যক্তির দোয়ার বিশেষ মর্যাদার কথা বলেছেন: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যতক্ষণ না ইফতার করে, এবং মজলুমের দোয়া। এরপর মজলুমের দোয়ার ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তার দোয়া মেঘমালার উপরে তুলে নেবেন, আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং সাহায্যের আশ্বাস দেওয়া হবে, যদিও কিছুটা বিলম্ব হতে পারে। হাদিসটি দোয়ার শক্তি, ন্যায়, ধৈর্য ও জুলুম থেকে বাঁচার শিক্ষা দেয়। রোজাদারের জন্য এটি ইফতারের আগ পর্যন্ত দোয়ায় মনোযোগী হওয়ার একটি বড় স্মরণ। একই সঙ্গে জুলুম করা থেকে সতর্ক করে, কারণ মজলুমের দোয়া আল্লাহর কাছে গুরুত্ব পায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোজাদার ইফতারের আগ পর্যন্ত দোয়ায় মনোযোগী হতে পারে।
  • ন্যায়পরায়ণ শাসকের দোয়ার মর্যাদা আছে।
  • মজলুমের দোয়া সম্পর্কে হাদিসে কঠিন সতর্কতা এসেছে।
  • জুলুম থেকে বাঁচা এবং ন্যায়ে থাকা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন