৭/৪৮. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৫৩ - ইফতারের সময় রোজাদারের দোয়া
রোযাদারের দুআ প্রত্যাখ্যাত হয় না (কবুল হয়)।
ইফতারের সময় দোয়া: রোজাদারের ক্ষমা চাওয়ার সুন্দর সুযোগ
সুনানে ইবনে মাজাহ : ১৭৫৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৫৩
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ عُبَيْدِ اللهِ الْمَدَنِيُّ قَالَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ أَبِي مُلَيْكَةَ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ لِلصَّائِمِ عِنْدَ فِطْرِهِ لَدَعْوَةً مَا تُرَدُّقَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرٍو يَقُولُ إِذَا أَفْطَرَ اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي.
আবদুল্লাহ বিন আম্র ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইফতারের সময় রোজাদারের অবশ্যই একটি দোয়া আছে, যা রদ হয় না (কবুল হয়)। বিন আবূ মুলাইকা (রহঃ) বলেন, আমি আবদুল্লাহ বিন আমর (রাঃ)-কে ইফতারের সময় বলতে শুনেছিঃ “হে আল্লাহ্! আমি আপনার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করছি যা সব কিছুর উপর পরিব্যাপ্ত, যেন আপনি আমাকে ক্ষমা করেন”।
[১৭৫৩] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়াহ ৯২১। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী ইসহাক বিন উবায়দুল্লাহ আল-মাদানীর কারণে হাদিসটি দুর্বল হয়েছে। তার সম্পর্কে শায়খ আলবানী ইরওয়া'উল গালীল এর মধ্যে প্রায় ৫ পৃষ্ঠা আলোচনা করেছেন। বিস্তারিত জানতে দেখুন ইরওয়া'উল গালীল।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৫৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ইফতারের সময় রোজাদারের একটি দোয়া আছে, যা রদ হয় না। এরপর ইবন আবু মুলাইকা (রহঃ) আবদুল্লাহ বিন আমর (রাঃ)-কে ইফতারের সময় একটি দোয়া বলতে শুনেছেন: হে আল্লাহ, আমি আপনার সেই রহমতের মাধ্যমে চাই, যা সব কিছুকে ঘিরে আছে, আপনি যেন আমাকে ক্ষমা করেন। এই বর্ণনা রোজাদারকে ইফতারের মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যেতে শেখায়। সারাদিনের ধৈর্য শেষে শুধু খাবারের দিকে মন না দিয়ে দোয়া ও ক্ষমা প্রার্থনায় মন দেওয়া সুন্দর আমল। এখানে মূল শিক্ষা হলো, ইফতারের সময় আল্লাহর রহমত ও ক্ষমা চাইতে ভুলে না যাওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইফতারের সময় দোয়া করার বিশেষ গুরুত্ব এসেছে।
- রোজাদার ইফতারের মুহূর্তে ক্ষমা চাইতে পারে।
- আল্লাহর রহমতের মাধ্যমে দোয়া করা সুন্দর শিক্ষা।
- ইফতার শুধু খাবার নয়; দোয়ার সময়ও।
