৮/৮. অধ্যায়ঃ

যাকাত আদায় করার সময় যে দুআ পড়বে।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৯৭

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ الْبَخْتَرِيِّ بْنِ عُبَيْدٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا أَعْطَيْتُمْ الزَّكَاةَ فَلَا تَنْسَوْا ثَوَابَهَا أَنْ تَقُولُوا اللّٰهُمَّ اجْعَلْهَا مَغْنَمًا وَلَا تَجْعَلْهَا مَغْرَمًا

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন যাকাত দেবে তখন তার সওয়াবের কথা ভুলে যেও না এবং এ দোয়া করোঃ “হে আল্লাহ! আপনি এই যাকাতকে মুনাফা বানিয়ে দিন এবং একে ক্ষতির পর্যায়ভুক্ত না করুন”।

তাহকীক আলবানীঃ বানোয়াট।[১৭৯৭] ইরওয়াহ ৮৫২, যঈফাহ ১০৯৬। তাহকীক আলবানীঃ বানোয়াট। উক্ত হাদিসের রাবী বাখতারী বিন উবায়দ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াকুব বিন শায়বাহ তাকে অপরিচিত বলেছেন। ইবনু আদী তাকে মুনকার হিসেবে উল্লেখ করেছেন। দারাকুতনী বলেন, তিনি দুর্বল। ইবনু হিব্বান বলেন, তার নুসখায় তিনি আশ্চর্য আশ্চর্য হাদিস বর্ণনা করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৪৪, ৪/২৪ নং পৃষ্ঠা) ২. উবায়দ সম্পর্কে আবু হাতিম আর-রাযী, ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম দারাকুতনী তারা সকলে বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৭১৯, ১৯/২১১ নং পৃষ্ঠা)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন