৮/৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৯৮ - উটের যাকাতের বিস্তারিত হিসাব

উটের যাকাত।

উটের যাকাতের হিসাব: পাঁচ থেকে একশ বিশের বেশি পর্যন্ত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৯৮

حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ ﷺقَالَ أَقْرَأَنِي سَالِمٌ كِتَابًا كَتَبَهُ رَسُولُ اللهِ ﷺ فِي الصَّدَقَاتِ قَبْلَ أَنْ يَتَوَفَّاهُ اللهُ عَزَّ وَجَلَّ فَوَجَدْتُ فِيهِ فِي خَمْسٍ مِنْ الْإِبِلِ شَاةٌ وَفِي عَشْرٍ شَاتَانِ وَفِي خَمْسَ عَشْرَةَ ثَلَاثُ شِيَاهٍ وَفِي عِشْرِينَ أَرْبَعُ شِيَاهٍ وَفِي خَمْسٍ وَعِشْرِينَ بِنْتُ مَخَاضٍ إِلَى خَمْسٍ وَثَلَاثِينَ فَإِنْ لَمْ تُوجَدْ بِنْتُ مَخَاضٍ فَابْنُ لَبُونٍ ذَكَرٌفَإِنْ زَادَتْ عَلَى خَمْسٍ وَثَلَاثِينَ وَاحِدَةً فَفِيهَا بِنْتُ لَبُونٍ إِلَى خَمْسَةٍ وَأَرْبَعِينَ فَإِنْ زَادَتْ عَلَى خَمْسٍ وَأَرْبَعِينَ وَاحِدَةً فَفِيهَا حِقَّةٌ إِلَى سِتِّينَ فَإِنْ زَادَتْ عَلَى سِتِّينَ وَاحِدَةً فَفِيهَا جَذَعَةٌ إِلَى خَمْسٍ وَسَبْعِينَ فَإِنْ زَادَتْ عَلَى خَمْسٍ وَسَبْعِينَ وَاحِدَةً فَفِيهَا ابْنَتَا لَبُونٍ إِلَى تِسْعِينَ فَإِنْ زَادَتْ عَلَى تِسْعِينَ وَاحِدَةً فَفِيهَا حِقَّتَانِ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ فَإِذَا كَثُرَتْ فَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ وَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ

আবদুল্লাহ্ বিন উমার (রাঃ) হতে বর্ণিতঃ

ইবনু শিহাব (রহঃ) বলেন, সালেম (রহঃ) আমাকে একটি পত্র পড়ে শোনান, যা নবী (ﷺ) তাঁর ইনতিকালের পূর্বে যাকাত সম্পর্কে লিখেছিলেন। আমি তাতে যে তথ্য পাই তা হলোঃ পাঁচ উটের যাকাত একটি বকরী, দশ উটে দু’টি বকরী, পনের উটে তিনটি বকরী, বিশ উটে চারটি বকরী এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশ উটে একটি “বিনতু মাখাদ” (পূর্ণ এক বছর বয়সের উষ্ট্রী), আর “বিনতু মাখাদ” না পাওয়া গেলে একটি “বিন লাবূন” (পূর্ণ দু’ বছর বয়সের উট)।উটের সংখ্যা পঁয়ত্রিশ থেকে একটি বেশি হলে পঁয়তাল্লিশ সংখ্যক পর্যন্ত একটি “বিনতু লাবূন”। উটের সংখ্যা পঁয়তাল্লিশ-এর একটি বেশি হলে ষাট সংখ্যক পর্যন্ত একটি “হিক্কাহ” (পূর্ণ তিন বছর বয়সের উষ্ট্রী)। উটের সংখ্যা ষাট-এর একটি বেশি হলে পঁচাত্তর সংখ্যক পর্যন্ত একটি “জাযাআহ” (পূর্ণ চার বছর বয়সের উষ্ট্রী)।উটের সংখ্যা পঁচাত্তরের চেয়ে একটি বেশি হলে, নব্বই সংখ্যক পর্যন্ত দু’টি “বিনতু লাবূন”। উটের সংখ্যা নব্বই থেকে একটি বেশি হলে এক শত বিশ সংখ্যক পর্যন্ত দু’টি হিক্কাহ্‌ যাকাত স্বরূপ দিতে হবে। এক শত বিশের অধিক প্রতি পঞ্চাশ উটে একটি হিক্কাহ এবং প্রতি চল্লিশ উটে একটি “বিনতু লাবূন”।

[১৭৯৮] তিরমিযী ৬২১, আবূ দাউদ ১৫৬৮, আহমাদ ৪৬১৮, ৪৬২০, দারেমী ১৬২০, ১৬২৬, সহীহ আবী দাউদ ১৪০০-১৪০২, ইরওয়াহ ৩/২৬৬-২৬৭। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু শিহাব (রহঃ) সালিম (রহঃ)-এর পড়ে শোনানো একটি পত্রের কথা বলেন, যা নবী (صلى الله عليه وسلم) যাকাত সম্পর্কে লিখেছিলেন। এতে উটের যাকাতের বিস্তারিত হিসাব এসেছে। পাঁচ উটে একটি বকরী, দশ উটে দুটি, পনেরো উটে তিনটি, বিশ উটে চারটি বকরী। পঁচিশ থেকে পঁয়ত্রিশ উটে বিনতু মাখায; তা না পেলে বিন লাবুন। এরপর উটের সংখ্যা বাড়লে বিনতু লাবুন, হিক্কাহ, জাযআহ এবং নির্দিষ্ট পর্যায়ে দুটি বিনতু লাবুন বা দুটি হিক্কাহর কথা এসেছে। একশ বিশের বেশি হলে প্রতি পঞ্চাশে একটি হিক্কাহ এবং প্রতি চল্লিশে একটি বিনতু লাবুন। এই হাদিসের মূল শিক্ষা হলো, পশুসম্পদের যাকাত খুব নির্দিষ্ট হিসাবের বিষয়; অনুমান করে নয়, নির্ধারিত মাপে দিতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উটের যাকাতে সংখ্যা অনুযায়ী ভিন্ন ভিন্ন হিসাব আছে।
  • যাকাতের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশ অনুসরণ করা দরকার।
  • পাঁচ উট থেকে যাকাতের হিসাব শুরু হয়েছে।
  • বড় পশুসম্পদে হিসাব আরও বিস্তারিত হয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন