৮/৯. অধ্যায়ঃ

উটের যাকাত।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৯৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَقِيلِ بْنِ خُوَيْلِدٍ النَّيْسَابُورِيُّ حَدَّثَنَا حَفْصُ بْنُ عَبْدِ اللهِ السُّلَمِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْسَ فِيمَا دُونَ خَمْسٍ مِنْ الْإِبِلِ صَدَقَةٌ وَلَا فِي الْأَرْبَعِ شَيْءٌ فَإِذَا بَلَغَتْ خَمْسًا فَفِيهَا شَاةٌ إِلَى أَنْ تَبْلُغَ تِسْعًا فَإِذَا بَلَغَتْ عَشْرًا فَفِيهَا شَاتَانِ إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعَ عَشْرَةَ فَإِذَا بَلَغَتْ خَمْسَ عَشْرَةَ فَفِيهَا ثَلَاثُ شِيَاهٍ إِلَى أَنْ تَبْلُغَ تِسْعَ عَشْرَةَ فَإِذَا بَلَغَتْ عِشْرِينَ فَفِيهَا أَرْبَعُ شِيَاهٍ إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعًا وَعِشْرِينَ فَإِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ فَفِيهَا بِنْتُ مَخَاضٍ إِلَى خَمْسٍ وَثَلَاثِينَ فَإِذَا لَمْ تَكُنْ بِنْتُ مَخَاضٍ فَابْنُ لَبُونٍ ذَكَرٌ فَإِنْ زَادَتْ بَعِيرًا فَفِيهَا بِنْت لَبُونٍ إِلَى أَنْ تَبْلُغَ خَمْسًا وَأَرْبَعِينَ فَإِنْ زَادَتْ بَعِيرًا فَفِيهَا حِقَّةٌ إِلَى أَنْ تَبْلُغَ سِتِّينَ فَإِنْ زَادَتْ بَعِيرًا فَفِيهَا جَذَعَةٌ إِلَى أَنْ تَبْلُغَ خَمْسًا وَسَبْعِينَ فَإِنْ زَادَتْ بَعِيرًا فَفِيهَا بِنْتَا لَبُونٍ إِلَى أَنْ تَبْلُغَ تِسْعِينَ فَإِنْ زَادَتْ بَعِيرًا فَفِيهَا حِقَّتَانِ إِلَى أَنْ تَبْلُغَ عِشْرِينَ وَمِائَةً ثُمَّ فِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ وَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ উটের সংখ্যা পাঁচের কম হলে কোন যাকাত নাই। পাঁচ থেকে নয় পর্যন্ত উটে একটি ছাগল, দশ থেকে চৌদ্দ পর্যন্ত উটে দুটি ছাগল, পনের থেকে উনিশ পর্যন্ত উটে তিনটি ছাগল, বিশ থেকে চব্বিশ পর্যন্ত উটে চারটি ছাগল, পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত উটে একটি বিনতু মাখাদ (এক বছর বয়সী মাদি উট)। যদি বিনতু মাখাদ না পাওয়া যায়, তবে একটি ইবনু লাবুন (দুই বছর বয়সী ছেলে উট) আদায় করতে হবে।উটের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ পর্যন্ত পৌঁছলে এতে একটি বিনতু লাবুন (দুই বছর বয়সী মাদি উট)। উটের সংখ্যা বেড়ে ষাট পর্যন্ত পৌঁছলে এতে একটি হিক্বাহ (তিন বছর বয়সী মাদি উট)। উটের সংখ্যা বেড়ে পঁচাত্তর পর্যন্ত পৌঁছলে এতে একটি জায’আ (চার বছর বয়সী মাদি উট)।উটের সংখ্যা বেড়ে নব্বই পর্যন্ত পৌঁছলে এতে দুটি বিনতু লাবুন (দুই বছর বয়সী মাদি উট)। উটের সংখ্যা বেড়ে নব্বই পর্যন্ত পৌঁছলে এতে দুটি হিক্বাহ (তিন বছর বয়সী মাদি উট)। উটের সংখ্যা বেড়ে একশ বিশ পর্যন্ত পৌঁছলে এতে তিনটি হিক্বাহ (তিন বছর বয়সী মাদি উট)।একশ বিশের অধিক হলে প্রতি পঞ্চাশ উটে একটি হিক্কাহ এবং প্রতি চল্লিশ উটে একটি বিনতু লাবুন আদায় করতে হবে।

[১৭৯৯] আহমাদ ১০৬৪৭, ১১১৭০, ১১৪০৪, সহীহাহ, ২১৯২। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন আকীল বিন খুওয়ায়লীদ আন-নায়সাবুরী সম্পর্কে আহমাদ বিন শু'আয়ব আন-নাসাঈ বলেন, তিনি সিকাহ। আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি হাফস বিন আবদুল্লাহ থেকে দুটি হাদিস বর্ণনা করেছেন যার অনুসরণ করা যাবে না। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তিনি তার হিফয থেকে একাধিক হাদিস বর্ণনা করেছেন যা মাঝে তিনি ভুল করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৪৭৩, ২৬/১২৮ নং পৃষ্ঠা)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন