৮/১০. অধ্যায়ঃ
যাকাত আদায়কারী কম বয়সী অথবা বেশি বয়সী পশু গ্রহণ করলে। [আবূ বাক্র সিদ্দীক (রাঃ)-এর পত্র]।
সুনানে ইবনে মাজাহ : ১৮০০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮০০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى وَمُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْمُثَنَّى حَدَّثَنِي أَبِي عَنْ ثُمَامَةَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ «أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ كَتَبَ لَهُ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِي فَرَضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَى الْمُسْلِمِينَ الَّتِي أَمَرَ اللهُ عَزَّ وَجَلَّ بِهَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَإِنَّ مِنْ أَسْنَانِ الْإِبِلِ فِي فَرَائِضِ الْغَنَمِ مَنْ بَلَغَتْ عِنْدَهُ مِنْ الْإِبِلِ صَدَقَةُ الْجَذَعَةِ وَلَيْسَ عِنْدَهُ جَذَعَةٌ وَعِنْدَهُ حِقَّةٌ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ وَيَجْعَلُ مَكَانَهَا شَاتَيْنِ إِنْ اسْتَيْسَرَتَا أَوْ عِشْرِينَ دِرْهَمًا وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الْحِقَّةِ وَلَيْسَتْ عِنْدَهُ إِلَّا بِنْتُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ لَبُونٍ وَيُعْطِي مَعَهَا شَاتَيْنِ أَوْ عِشْرِينَ دِرْهَمًا وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ حِقَّةٌ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ وَيُعْطِيهِ الْمُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ لَبُونٍ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ بِنْتُ مَخَاضٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ ابْنَةُ مَخَاضٍ وَيُعْطِي مَعَهَا عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ مَخَاضٍ وَلَيْسَتْ عِنْدَهُ وَعِنْدَهُ ابْنَةُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ بِنْتُ لَبُونٍ وَيُعْطِيهِ الْمُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ فَمَنْ لَمْ يَكُنْ عِنْدَهُ ابْنَةُ مَخَاضٍ عَلَى وَجْهِهَا وَعِنْدَهُ ابْنُ لَبُونٍ ذَكَرٌ فَإِنَّهُ يُقْبَلُ مِنْهُ وَلَيْسَ مَعَهُ شَيْءٌ».
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
বিসমিল্লাহির রহমানির রহীম। আবু বকর (রাঃ) তাকে লিখে পাঠান: বিসমিল্লাহির রহমানির রহীম। এটি যাকাতের বিধান, যা রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর নির্দেশে মুসলিমদের জন্য ফরজ করেছেন।উটের যত সংখ্যাকে (যাকাত বাবদ) বকরী প্রদান করতে হয়, তারপর থেকে তার নিকট একটি জাযাআহ যাকাত বাবদ প্রদানের সম-সংখ্যক উট আছে, কিন্তু জাযাআহ নাই, তবে হিক্কা আছে, তার নিকট থেকে হিক্কা গ্রহণ করা হবে, উপরন্তু সহজলভ্য হলে তার থেকে দুইটি বকরী অথবা বিশ দিরহাম নেয়া হবে।যার উটের সংখ্যা একটি হিক্কা প্রদানের পর্যায়ে পৌঁছেছে, কিন্তু তার নিকট হিক্কা নাই, তবে বিনতুল লাবুন আছে, তার নিকট থেকে (যাকাত স্বরূপ) বিনতুল লাবুন গ্রহণ করা হবে, উপরন্তু তার থেকে সহজলভ্য হলে দুইটি বকরী অথবা বিশ দিরহাম আদায় করা হবে।যার উটের সংখ্যা একটি বিনতুল লাবুন প্রদানের পর্যায়ে পৌঁছেছে, কিন্তু তার নিকট বিনতুল লাবুন নাই, তবে হিক্কা আছে, তার নিকট থেকে হিক্কা গ্রহণ করা হবে এবং যাকাত আদায়কারী তাকে দুইটি বকরী অথবা বিশ দিরহাম প্রদান করবে।যার যাকাত বিনতুল লাবুন প্রদানের পর্যায়ে পৌঁছেছে কিন্তু তার নিকট বিনতুল লাবুন নাই, তবে বিনতুল মাখাদ আছে, তার থেকে বিনতুল মাখাদ গ্রহণ করা হবে, উপরন্তু তার থেকে দুইটি বকরী অথবা বিশ দিরহাম আদায় করা হবে।যার যাকাত বিনতুল মাখাদ প্রদানের পর্যায়ে পৌঁছেছে, কিন্তু তার নিকট বিনতুল মাখাদ নাই, তবে বিনতুল লাবুন আছে, তার থেকে বিনতুল লাবুন গ্রহণ করা হবে এবং যাকাত আদায়কারী তাকে দুইটি বকরী অথবা বিশ দিরহাম ফেরত দিবে।বিনতুল মাখাদ ফরজ হওয়ার ক্ষেত্রে তা না থাকলে এবং বিন লাবুন থাকলে তাই গ্রহণ করা হবে এবং যাকাতদাতাকে অতিরিক্ত কিছু দিতে হবে না।
[১৮০০] সহীহুল বুখারী ১৪৪৮, ১৪৫০, ১৪৫৩, ১৪৫৪, ২৪৮৭, তিরমিযী ১৭৪৭, নাসায়ী ২৪৪৭, ২৪৫৫, আবূ দাউদ ১৫৬৭, আহমাদ ৭৩, ইরওয়াহ ৭৯২, সহীহ আবী দাউদ ১৩৯৯, তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন মুহাম্মাদ বিন মারযুক সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ইমাম দারাকুতনী তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৫৮৬, ২৬/২৩৭ নং পৃষ্ঠা)
