৮/১৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮০৫ - ছাগলের যাকাত ও গ্রহণযোগ্য পশু
ছাগল-ভেড়ার যাকাত।
ছাগলের যাকাতের নিয়ম: সংখ্যা, ন্যায় ও গ্রহণযোগ্য পশু
সুনানে ইবনে মাজাহ : ১৮০৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮০৫
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ أَقْرَأَنِي سَالِمٌ كِتَابًا كَتَبَهُ رَسُولُ اللهِ ﷺ فِي الصَّدَقَاتِ قَبْلَ أَنْ يَتَوَفَّاهُ اللهُ عَزَّ وَجَلَّفَوَجَدْتُ فِيهِ فِي أَرْبَعِينَ شَاةً شَاةٌ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ فَإِذَا زَادَتْ وَاحِدَةً فَفِيهَا شَاتَانِ إِلَى مِائَتَيْنِ فَإِنْ زَادَتْ وَاحِدَةً فَفِيهَا ثَلَاثُ شِيَاهٍ إِلَى ثَلَاثِ مِائَةٍ فَإِذَا كَثُرَتْ فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ وَوَجَدْتُ فِيهِ لَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ وَلَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ وَوَجَدْتُ فِيهِ لَا يُؤْخَذُ فِي الصَّدَقَةِ تَيْسٌ وَلَا هَرِمَةٌ وَلَا ذَاتُ عَوَارٍ
আবদুল্লাহ্ বিন উমার (রাঃ) হতে বর্ণিতঃ
অধস্তন রাবী ইবনু শিহাব বলেন, সালিম (রহঃ) রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক তাঁর ইন্তিকালের আগে যাকাত সম্পর্কে লিখিত পত্র আমাকে পড়ে শুনান। এতে আমি দেখতে পেলাম যে, চল্লিশ থেকে এক শত বিশ পর্যন্ত বকরীর যাকাত একটি বকরী। এক শত একুশ থেকে দু’ শত পর্যন্ত বকরীর যাকাত দু’টি বকরী। দু’ শত এক থেকে তিন শত পর্যন্ত বকরীর যাকাত তিনটি বকরী। বকরীর সংখ্যা এর চেয়ে অধিক হলে প্রতি এক শত বকরীতে একটি বকরী। আমি উক্ত পত্রে আরো দেখতে পেলাম যে, বিচ্ছিন্নকে একত্র এবং একত্রকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি এতে আরও দেখতে পেলাম যে, পাঁঠা, অতি বৃদ্ধ ও ত্রুটিযুক্ত পশু যাকাত বাবদ গ্রহণ করা যাবে না।
[১৮০৫] তিরমিযী ৬২১, আবূ দাউদ ১৫৬৮, আহমাদ ৪৬১৮, ৪৬২০, দারেমী ১৬২০, ১৬২৬, সহীহ আবী দাউদ ১৪০০-১৪০২। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮০৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে ছাগলের যাকাতের একটি লিখিত বিধানের কথা এসেছে। চল্লিশ থেকে একশ বিশ পর্যন্ত ছাগলে একটি ছাগল যাকাত, একশ একুশ থেকে দুইশ পর্যন্ত দুটি ছাগল, আর দুইশ এক থেকে তিনশ পর্যন্ত তিনটি ছাগল বলা হয়েছে। এর বেশি হলে প্রতি একশ ছাগলে একটি ছাগল দিতে হবে। একই সঙ্গে বলা হয়েছে, বিচ্ছিন্নকে একত্র করা যাবে না এবং একত্রকে বিচ্ছিন্ন করা যাবে না। অর্থাৎ যাকাতের ভয়ে হিসাব বদলানো যাবে না। হাদিসে আরও আছে, পাঁঠা, অতি বৃদ্ধ ও ত্রুটিযুক্ত পশু যাকাত হিসেবে গ্রহণ করা যাবে না। ছাগলের যাকাত, বকরির যাকাত, যাকাতের পশু ও যাকাতের ন্যায্য হিসাব—এসব এখানে সরাসরি এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ছাগলের যাকাত নির্দিষ্ট সংখ্যার ভিত্তিতে আদায় হয়।
- যাকাতের হিসাব পাল্টাতে মাল একত্র বা আলাদা করা যাবে না।
- অতি বৃদ্ধ, পাঁঠা বা ত্রুটিযুক্ত পশু যাকাতে গ্রহণযোগ্য নয়।
