৯/২. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৪৯ - স্ত্রী সংসর্গ ত্যাগের নিষেধাজ্ঞা
স্ত্রীসঙ্গ ত্যাগ নিষিদ্ধ।
তাবাত্তুল নিষেধ: নবীদের পথেও ছিল পরিবার ও সংসার
সুনানে ইবনে মাজাহ : ১৮৪৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮৪৯
حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ وَزَيْدُ بْنُ أَخْزَمَ قَالَا حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا أَبِي عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ سَمُرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ نَهَى عَنْ التَّبَتُّلِ زَادَ زَيْدُ بْنُ أَخْزَمَ وَقَرَأَ قَتَادَةُ ﴾وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً﴿
সামুরাহ ইবনু জুনদাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) স্ত্রী সংসর্গ ত্যাগ করতে নিষেধ করেছেন।যায়দ বিন আখযামের বর্ণনায় আরো আছেঃ কাতাদাহ (রহঃ) এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) : "আর আমি তোমার আগে রাসূল পাঠিয়েছিলাম এবং তাঁদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দিয়েছিলাম" (সূরা রাদঃ ৩৮)।
[১৮৪৯] তিরমিযী ১০৮২, নাসায়ী ৩২১৪, তাহকীক আলবানীঃ সহীহ্। উক্ত হাদিসের রাবী১. বিশর বিন আদাম সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। আবু হাতিম আর-রাযী ও ইমাম দারাকুতনী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তিনি যাচাই-বাছাই ছাড়া হাদিস গ্রহণ করেন ও তা বর্ণনা করেন। ইমাম দারাকুতনী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৭৭, ৪/৯০ নং পৃষ্ঠা)২. মু'আয বিন হিশাম সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, আমি তার একটি মজলিসে ১৭ টি হাদিস ব্যতীত তার থেকে কোন হাদিস গ্রহণ করিনি। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো সন্দেহ করেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী তবে হুজ্জাহ নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬০৩৮, ২৮/১৩৯ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্ত্রী সংসর্গ ত্যাগ করতে নিষেধ করেছেন। বর্ণনায় আরও এসেছে, কাতাদাহ (রহঃ) একটি আয়াত তিলাওয়াত করেন, যেখানে বলা হয়েছে যে আগের রাসূলদেরও স্ত্রী ও সন্তান-সন্ততি দেওয়া হয়েছিল। এর মাধ্যমে বোঝা যায়, পরিবার ও সংসার জীবন নবীদের পথের বাইরে কোনো বিষয় নয়। এখানে মূল শিক্ষা হলো, দাম্পত্য জীবনকে অকারণে ছেড়ে দেওয়া বা নিজেকে সংসার থেকে বিচ্ছিন্ন করে ফেলা ইসলামের কাঙ্ক্ষিত পথ নয়। ইসলাম মানুষকে বৈধ সম্পর্ক, দায়িত্ব ও ভারসাম্যের মধ্যে থাকতে শেখায়। তাই বিবাহ ও সংসারকে দ্বীনের বিপরীত মনে করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্ত্রী সংসর্গ ত্যাগ করা থেকে নবীজি নিষেধ করেছেন।
- পরিবার ও সংসার জীবন নবীদের পথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
- বৈধ দাম্পত্য জীবনকে দ্বীনের বাধা মনে করা উচিত নয়।
- ইসলাম অতিরিক্ত বিচ্ছিন্নতা নয়, ভারসাম্য শেখায়।
