৫/৫০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৪০২ - জামাতের জন্য পদক্ষেপের পুরস্কার

মাসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফাযীলত

জামাতের জন্য দূর পথ হাঁটা ও সওয়াবের আশা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪০২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ بَيْتُهُ أَقْصَى بَيْتٍ فِي الْمَدِينَةِ فَكَانَ لاَ تُخْطِئُهُ الصَّلاَةُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ - قَالَ - فَتَوَجَّعْنَا لَهُ فَقُلْتُ لَهُ يَا فُلاَنُ لَوْ أَنَّكَ اشْتَرَيْتَ حِمَارًا يَقِيكَ مِنَ الرَّمْضَاءِ وَيَقِيكَ مِنْ هَوَامِّ الأَرْضِ. قَالَ أَمَا وَاللَّهِ مَا أُحِبُّ أَنَّ بَيْتِي مُطَنَّبٌ بِبَيْتِ مُحَمَّدٍ ﷺ قَالَ فَحَمَلْتُ بِهِ حِمْلاً حَتَّى أَتَيْتُ نَبِيَّ اللَّهِ ﷺ فَأَخْبَرْتُهُ - قَالَ - فَدَعَاهُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ وَذَكَرَ لَهُ أَنَّهُ يَرْجُو فِي أَثَرِهِ الأَجْرَ. فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ " إِنَّ لَكَ مَا احْتَسَبْتَ " .

উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ

এক আনসারী ছিল যার বাড়ি মাদীনার অন্য লোকদের বাড়ির তুলনায় (মসজিদে নাবাবী থেকে) দূরে অবস্থিত ছিল। কিন্তু সে জামা’আতে রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে এক ওয়াক্ত সালাতও ছাড়ত না। উবাই ইবনু কা’ব বলেন, আমরা তার জন্য সমবেদনা অনুভব করলাম। তাই তাকে বললাম, হে অমুক! আপনি যদি একটি গাধা খরিদ করে নিতেন তাহলে সূর্যের খরতাপ থেকে রক্ষা পেতেন এবং বিষাক্ত পোকা-মাকড় থেকেও নিরাপত্তা লাভ করতে পারতেন।সে বলল, আল্লাহ্‌র শপথ! মুহাম্মাদ (ﷺ) ঘরের সাথেই আমার ঘর হোক তা আমি পছন্দ করি না। তার এ কথা আমার কাছে খুবই দুর্বিষহ মনে হলো। তাই আমি নবী (ﷺ) -এর কাছে গিয়ে বিষয়টি তাঁকে জানালাম। তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলেন- সে পুনরায় অনুরূপ কথা বলল। সে এ কথাও বলল যে, এভাবে সে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সাওয়াব বা পুরস্কার আশা করে। এ কথা শুনে নবী (ﷺ) তাকে বললেনঃ তুমি যা আশা করেছ তা তুমি অবশ্যই লাভ করবে।

ই.ফা. ১৩৮৮, ই.সে. ১৪০০

সহীহ মুসলিম হাদিস ১৪০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক আনসারীর কথা এসেছে, যার বাড়ি মসজিদে নববী থেকে দূরে ছিল। তবুও তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে জামাতের কোনো ওয়াক্তের সালাত ছাড়তেন না। তাঁর কষ্ট দেখে তাঁকে গাধা কিনে নিতে বলা হয়েছিল, যাতে গরম ও ক্ষতিকর পোকা-মাকড় থেকে রক্ষা পান। কিন্তু তিনি বললেন, মুহাম্মাদ (صلى الله عليه وسلم)-এর ঘরের সাথে তাঁর ঘর হোক—এটিও তিনি চান না। কারণ তিনি নিজের প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সওয়াব আশা করতেন। বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জানানো হলে তিনি তাঁকে ডেকে জিজ্ঞেস করেন। লোকটি একই কথা জানালে নবী (صلى الله عليه وسلم) বলেন, তুমি যা আশা করেছ, তা তুমি পাবে। এই হাদিসে জামাত, নিয়ত, কষ্ট সহ্য এবং পদক্ষেপের সওয়াবের আশা পরিষ্কারভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দূর পথ হলেও জামাতের সালাত ধরে রাখা বড় আগ্রহের পরিচয়।
  • ভালো নিয়ত নিয়ে মসজিদে যাওয়ার পদক্ষেপের সওয়াব আশা করা হয়েছে।
  • নবী (صلى الله عليه وسلم) সেই আনসারীর আশাকে স্বীকৃতি দিয়েছেন।
  • সালাতের জন্য কষ্ট সহ্য করা মুমিনের আমলে মূল্য যোগ করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন