৫/৫০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৪০০ - মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপ
মাসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফাযীলত
মসজিদে আসা-যাওয়ার প্রতিটি পদক্ষেপের সওয়াব
সহীহ মুসলিম : ১৪০০
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪০০
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْثَرٌ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ كَانَ رَجُلٌ لاَ أَعْلَمُ رَجُلاً أَبْعَدَ مِنَ الْمَسْجِدِ مِنْهُ وَكَانَ لاَ تُخْطِئُهُ صَلاَةٌ - قَالَ - فَقِيلَ لَهُ أَوْ قُلْتُ لَهُ لَوِ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الظَّلْمَاءِ وَفِي الرَّمْضَاءِ . قَالَ مَا يَسُرُّنِي أَنَّ مَنْزِلِي إِلَى جَنْبِ الْمَسْجِدِ إِنِّي أُرِيدُ أَنْ يُكْتَبَ لِي مَمْشَاىَ إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِذَا رَجَعْتُ إِلَى أَهْلِي . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «قَدْ جَمَعَ اللَّهُ لَكَ ذَلِكَ كُلَّهُ " .
উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জনৈক লোক সম্পর্কে জানি যার বাড়ি অপেক্ষা কারো বাড়ি মসজিদ থেকে অধিক দূরে ছিল বলে আমার জানা নেই। জামা’আতের সাথে কোন ওয়াক্তের সালাত আদায় করা তিনি ছাড়তেন না। উবাই ইবনু কা’ব বলেনঃ তাকে বলা হলো অথবা (বর্ণনাকারী আবূ ‘উসমান নাহদীর সন্দেহ) আমি বললামঃ যদি তুমি একটি গাধা কিনে নাও এবং তার পিঠে আরোহণ করে রাতের অন্ধকারে এবং রোদের মধ্যে সালাত আদায় করতে আসো তাহলে তো বেশ ভালই হয়।একথা শুনে সে বললঃ আমার বাড়ি মসজিদের পাশে হোক তা আমি পছন্দ করি না। আমি চাই মসজিদে হেঁটে আসা এবং মসজিদে থেকে ঘরে আমার পরিবার-পরিজনের কাছে যাওয়ার প্রতিটি পদক্ষেপ আমার জন্য (আমলনামায়) লিপিবদ্ধ হোক। তার এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ তা’আলা তোমার জন্য অনুরূপ সাওয়াবই একত্রিত করে রেখেছেন।
ই.ফা. ১৩৮৬, ই.সে. ১৩৯৮
সহীহ মুসলিম হাদিস ১৪০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তির কথা এসেছে, যার বাড়ি মসজিদ থেকে খুব দূরে ছিল; তবুও তিনি জামাতের সালাত ছাড়তেন না। তাঁকে বলা হয়েছিল, অন্ধকার রাত ও রোদের কষ্ট থেকে বাঁচতে একটি গাধা কিনে নিলে ভালো হয়। কিন্তু তিনি বললেন, তিনি চান মসজিদে হেঁটে আসা এবং সালাত শেষে পরিবারের কাছে ফিরে যাওয়ার প্রতিটি পদক্ষেপ তাঁর জন্য লিখিত হোক। এমনকি তিনি মসজিদের পাশে ঘর হওয়াকেও পছন্দ করলেন না, কারণ দূর থেকে আসা-যাওয়ার পদক্ষেপের সওয়াব তিনি আশা করতেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর কথার জবাবে বলেন, মহান আল্লাহ তাঁর জন্য তা একত্রিত করে রেখেছেন। এই হাদিসে নিয়ত, কষ্ট সহ্য করে জামাত এবং মসজিদে যাওয়ার পদক্ষেপের মূল্য পরিষ্কারভাবে ফুটে ওঠে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদে যাওয়া ও ফিরে আসার পদক্ষেপ সওয়াবের সাথে যুক্ত।
- দূরত্ব থাকলেও জামাত ধরে রাখার আগ্রহ প্রশংসনীয়।
- ভালো নিয়ত নিয়ে কষ্ট সহ্য করা আমলের মূল্য বাড়ায়।
- নবী (صلى الله عليه وسلم) সেই ব্যক্তির সওয়াবের আশাকে স্বীকৃতি দিয়েছেন।
