৫/৫০. অধ্যায়ঃ
মাসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফাযীলত
সহিহ মুসলিম : ১৩৯৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৩৯৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ أَعْظَمَ النَّاسِ أَجْرًا فِي الصَّلاَةِ أَبْعَدُهُمْ إِلَيْهَا مَمْشًى فَأَبْعَدُهُمْ وَالَّذِي يَنْتَظِرُ الصَّلاَةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإِمَامِ أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي يُصَلِّيهَا ثُمَّ يَنَامُ " . وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ " حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإِمَامِ فِي جَمَاعَةٍ " .
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার হাঁটার পথ (অর্থাৎ-ঘর) মসজিদ থেকে বেশি দূরে, সে সালাতের অধিক সওয়াব লাভের হকদার। আর যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করে ইমামের সাথে (জামাতে) সালাত আদায় করে, সে ঐ ব্যক্তির চেয়ে বেশি সওয়াবের হকদার, যে একাকি সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে। আবু কুরাইবের বর্ণনায় “জামাতে ইমামের সাথে সালাত আদায় করে” কথাটি উল্লেখ করা হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৮৫, ইসলামীক সেন্টারঃ ১৩৯৭
