৯/৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৫১ - নারীদের সাথে উত্তম ব্যবহারের উপদেশ

স্বামীর উপর স্ত্রীর অধিকার।

নারীদের সাথে উত্তম ব্যবহার: বিদায় হজ্জের গুরুত্বপূর্ণ উপদেশ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮৫১

- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ عَنْ زَائِدَةَ عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ الْبَارِقِيِّ عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الْأَحْوَصِ حَدَّثَنِي أَبِي أَنَّهُ شَهِدَ حَجَّةَ الْوَدَاعِ مَعَ رَسُولِ اللهِ ﷺ فَحَمِدَ اللهَ وَأَثْنَى عَلَيْهِ وَذَكَّرَ وَوَعَظَ ثُمَّ قَالَ اسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا فَإِنَّهُنَّ عِنْدَكُمْ عَوَانٍ لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ فَإِنْ فَعَلْنَ فَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ لَكُمْ مِنْ نِسَائِكُمْ حَقًّا وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا فَأَمَّا حَقُّكُمْ عَلَى نِسَائِكُمْ فَلَا يُوَطِّئَنَّ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُونَ وَلَا يَأْذَنَّ فِي بُيُوتِكُمْ لِمَنْ تَكْرَهُونَ أَلَا وَحَقُّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِي كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ

আমর ইবনুল আহওয়াস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বিদায় হজে রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর প্রশংসা ও গুণগান করেন এবং ওয়াজ-নসীহত করেন। এরপর তিনি বলেন, তোমরা নারীদের সাথে উত্তম ব্যবহারের উপদেশ শুনে নাও। কেননা তারা তোমাদের নিকট আবদ্ধ আছে। এর অধিক তাদের উপর তোমাদের কর্তৃত্ব নাই যে, তারা যদি প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়, সত্যিই যদি তারা তাই করে, তবে তোমরা তাদেরকে পৃথক বিছানায় রাখবে এবং আহত হয় না এরূপ হালকা মারধর করবে। অতঃপর তারা তোমাদের অনুগত হয়ে গেলে তাদের উপর আর বাড়াবাড়ি করো না।স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে, তোমাদের উপর ও তাদের অধিকার আছে। তোমাদের স্ত্রীদের উপর তোমাদের অধিকার এই যে, তারা তোমাদের শয্যা তোমাদের অপছন্দনীয় লোকেদের দ্বারা মাড়াবে না এবং তোমাদের অপছন্দনীয় লোকেদেরকে তোমাদের ঘরে প্রবেশানুমতি দিবে না। সাবধান! তোমাদের উপর তাদের অধিকার এই যে, তাদের ভরণপোষণ, পোশাক-পরিচ্ছদ ও সজ্জার ব্যাপারে তোমরা তাদের প্রতি শোভনীয় আচরণ করবে।

[১৮৫১] তিরমিযী ১১৬৩, ৩০৮৭, ইরওয়াহ ১৯৯৭-২০২০। আদাবুয যিফাফ ১৫৬ তাহকীক আলবানীঃ হাসান।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে বিদায় হজ্জের ভাষণের একটি গুরুত্বপূর্ণ অংশ এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নারীদের সাথে উত্তম ব্যবহারের উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, স্ত্রীদের উপর স্বামীর অধিকার আছে, আবার স্বামীদের উপরও স্ত্রীদের অধিকার আছে। স্বামীর অধিকার হিসেবে বলা হয়েছে, স্ত্রী যেন স্বামীর অপছন্দনীয় কাউকে শয্যা বা ঘরে প্রবেশের সুযোগ না দেয়। আর স্ত্রীর অধিকার হিসেবে বলা হয়েছে, তাদের ভরণপোষণ, পোশাক-পরিচ্ছদ ও প্রয়োজনীয় বিষয়ে ভালো আচরণ করতে হবে। হাদিসে প্রকাশ্য অশ্লীলতার ক্ষেত্রে কিছু সীমিত ব্যবস্থা উল্লেখ আছে, তবে অনুগত হয়ে গেলে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। তাই দাম্পত্য জীবনে ন্যায়, সংযম ও ভালো ব্যবহার জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নারীদের সাথে উত্তম ব্যবহার করার উপদেশ দেওয়া হয়েছে।
  • দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী উভয়ের অধিকার আছে।
  • স্ত্রীর ভরণপোষণ ও পোশাকের ব্যাপারে ভালো আচরণ করতে হবে।
  • সমস্যা হলেও বাড়াবাড়ি না করে সীমা মেনে চলা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন