০/৩৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৬ - জান্নাতের মর্যাদা ও প্রভুর দীদার

জাহমিয়াহ্ সম্প্রদায় যা অমান্য করে

জান্নাতের মর্যাদা: সোনা-রূপার জান্নাত ও আল্লাহর দীদার

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ الأَشْعَرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " جَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ تَبَارَكَ وَتَعَالَى إِلاَّ رِدَاءُ الْكِبْرِيَاءِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ " .

আবদুল্লাহ্ বিন কায়স আল-আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দু'টি জান্নাত এবং তার পাত্রসমূহ ও অন্যান্য সব কিছুই হবে রূপার তৈরি। আরও দু'টি জান্নাত এবং তার পাত্রসমূহ ও অন্যান্য সব কিছুই হবে সোনার তৈরি। আদন নামক জান্নাতে জান্নাতীগণ ও তাদের বারাকাতময় মহান প্রভুর দীদার লাভের মাঝখানে তাঁর চেহারার উপর তাঁর গৌরবের চাদর ব্যতীত আর কোন প্রতিবন্ধক থাকবে না।

[১৮৪] বুখারী ৪৮৭৮, মুসলিম ১৮০, তিরমিযী ২৫২৮, আহমাদ ১৯১৮৩, ১৯২৩২; দারিমী ২৮২২। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো জান্নাত ও আল্লাহর দীদার। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, দুটি জান্নাত হবে রূপার—তার পাত্র ও ভেতরের সবকিছু রূপার। আরও দুটি জান্নাত হবে সোনার—তার পাত্র ও ভেতরের সবকিছু সোনার। এরপর আদন জান্নাতের কথা বলা হয়েছে। সেখানে জান্নাতীগণ এবং তাদের বরকতময় মহান প্রভুকে দেখার মাঝে তাঁর চেহারার ওপর গৌরবের চাদর ছাড়া আর কোনো প্রতিবন্ধক থাকবে না। হাদিসটি জান্নাতের নিয়ামতকে শুধু বস্তুগত সৌন্দর্যে সীমাবদ্ধ রাখে না; বরং আল্লাহর দীদারকে বড় সম্মান হিসেবে তুলে ধরে। জান্নাতের বর্ণনা শুনে মুমিনের অন্তরে আখিরাতের প্রতি আগ্রহ ও সৎকাজের আশা বাড়ে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জান্নাতের নিয়ামত বহু স্তরের ও মহান সম্মানের।
  • আল্লাহর দীদার জান্নাতবাসীর জন্য বিশেষ দান হিসেবে এসেছে।
  • আখিরাতের পুরস্কারের কথা মনে রাখা সৎকাজে উৎসাহ দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন