০/৩৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৭ - জান্নাতের সর্বপ্রিয় দান আল্লাহর দীদার

জাহমিয়াহ্ সম্প্রদায় যা অমান্য করে

আল্লাহর দীদার: জান্নাতবাসীর জন্য প্রিয়তম নিয়ামত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮৭

حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ صُهَيْبٍ، قَالَ تَلاَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ هَذِهِ الآيَةَ {لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ﴿وَقَالَ " إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ نَادَى مُنَادٍ يَا أَهْلَ الْجَنَّةِ إِنَّ لَكُمْ عِنْدَ اللَّهِ مَوْعِدًا يُرِيدُ أَنْ يُنْجِزَكُمُوهُ. فَيَقُولُونَ وَمَا هُوَ أَلَمْ يُثَقِّلِ اللَّهُ مَوَازِينَنَا وَيُبَيِّضْ وُجُوهَنَا وَيُدْخِلْنَا الْجَنَّةَ وَيُنْجِنَا مِنَ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَيَنْظُرُونَ إِلَيْهِ فَوَاللَّهِ مَا أَعْطَاهُمُ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَيْهِ وَلاَ أَقَرَّ لأَعْيُنِهِمْ " .

সুহায়ব (বিন সিনান) (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) : "যারা কল্যাণকর কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ ও আরো অধিক" - (সূরা য়ূনুস ১০ : ২৬)।অতঃপর তিনি বলেন, জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর এক ঘোষণাকারী ডেকে বলবে : জান্নাতবাসীগণ! নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ্‌ তাআলার একটি প্রতিশ্রুতি রয়েছে যা তিনি এখন পূর্ণ করবেন। তারা বলবে, তা কী? আল্লাহ্‌ তাআলা কি আমাদের (সৎ কর্মের) পাল্লা ভারী করেননি, আমাদের চেহারাগুলো আলোকিত করেননি, আমাদেরকে জান্নাতে দাখিল করেননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন আল্লাহ্‌ তাআলা আবরণ উন্মুক্ত করবেন এবং তারা তাঁর দিকে তাকাবে। আল্লাহ্‌র শপথ! আল্লাহ্‌ তাদেরকে তাঁর দীদারের চাইতে অধিক প্রিয় ও অধিক নয়নপ্রীতিকর আর কিছু দান করেননি।

[১৮৫] মুসলিম ১৮১, তিরমিযী ২৫৫২, ৩১০৫; আহমাদ ১৮৪৫৬, ১৮৪৬২, ২৩৭০৪। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো জান্নাতে আল্লাহর দীদার। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সূরা ইউনুসের আয়াত তিলাওয়াত করেন—যারা ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ ও আরও অধিক। এরপর তিনি বলেন, জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর একজন ঘোষণাকারী জানাবে, জান্নাতবাসীদের জন্য আল্লাহর একটি প্রতিশ্রুতি আছে। তারা বলবে, আল্লাহ কি আমাদের পাল্লা ভারী করেননি, চেহারা উজ্জ্বল করেননি, জান্নাতে প্রবেশ করাননি এবং আগুন থেকে মুক্ত করেননি? তখন আল্লাহ আবরণ সরাবেন, তারা তাঁর দিকে তাকাবে। হাদিসে এসেছে, আল্লাহর দীদারের চেয়ে বেশি প্রিয় ও চোখ জুড়ানো কিছু তাদের দেওয়া হয়নি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সৎকাজের পুরস্কার জান্নাত, আর তার অতিরিক্ত দান হলো আল্লাহর দীদার।
  • আল্লাহ জান্নাতবাসীদের প্রতি তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করবেন।
  • আখিরাতের সফলতা শুধু মুক্তি নয়, আল্লাহর সন্তুষ্টির সঙ্গেও জড়িত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন