৯৭/২৪. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: কতক মুখ সেদিন উজ্জ্বল হবে। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। (সূরা আল-কিয়ামাহ ৭৫/২২-২৩)
সহিহ বুখারী : ৭৪৩৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৪৩৫
يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا عَاصِمُ بْنُ يُوسُفَ الْيَرْبُوعِيُّ حَدَّثَنَا أَبُو شِهَابٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ عِيَانًا
জারীর ইবনু আব্দুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
জারীর ইবন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ অবশ্যই তোমরা তোমাদের রবকে দিব্য চোখে দেখতে পাবে।
আধুনিক প্রকাশনী- ৬৯১৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯২৯
