৯৭/২৪. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: কতক মুখ সেদিন উজ্জ্বল হবে। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। (সূরা আল-কিয়ামাহ ৭৫/২২-২৩)
সহিহ বুখারী : ৭৪৩৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৪৩৬
عَبْدَةُ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ عَنْ زَائِدَةَ حَدَّثَنَا بَيَانُ بْنُ بِشْرٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ حَدَّثَنَا جَرِيرٌ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ كَمَا تَرَوْنَ هَذَا لاَ تُضَامُونَ فِي رُؤْيَتِهِ
জারীর ইবনু আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা পূর্ণিমার রাতে নবী (ﷺ) আমাদের কাছে বের হয়ে আসলেন। অতঃপর তিনি বললেনঃ শীঘ্রই তোমরা তোমাদের রবকে কেয়ামতের দিন দেখতে পাবে, যেমন এ চাঁদটিকে তোমরা দেখছ এবং একে দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে না।
আধুনিক প্রকাশনী- ৬৯১৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৩০
