৯/৮. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৬২ - বিবাহ
স্বাধীন ও অধিক সন্তানদানে সক্ষম নারী বিবাহ করা।
সুনানে ইবনে মাজাহ : ১৮৬২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮৬২
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا سَلَّامُ بْنُ سَوَّارٍ حَدَّثَنَا كَثِيرُ بْنُ سُلَيْمٍ عَنْ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ مَنْ أَرَادَ أَنْ يَلْقَى اللهَ طَاهِرًا مُطَهَّرًا فَلْيَتَزَوَّجْ الْحَرَائِرَ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ "যে ব্যক্তি পাক-পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন স্বাধীন নারী বিবাহ করে। "
[১৮৬২] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। যঈফাহ ১৪১৭। যইফ আল-জামি' ৫৩৮৮। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী সাল্লাম বিন সাওওয়ার সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল জুরজানী বলেন, আমার নিকট তিনি মুনকার অর্থাৎ কুফুরী নয় এমন কওলী বা আমলী ফিসক এর সাথে জড়িত। আবু জা'ফার আল উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আহমাদ বিন শু'আয়ব আন নাসায়ী তাকে সিকাহ বললেও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৬৫৬, ১২/২৮৬ নং পৃষ্ঠা)২. কাসীর বিন সুলায়ম সম্পর্কে আবুল ফাতহ আল আযদী বলেন, তিনি মিথ্যার সাথে জড়িত। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় খুবই দুর্বল। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন নাসায়ী বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য। ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম দারাকুতনী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৯৪৪, ২৪/১২১ নং পৃষ্ঠা)
