৯/১৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৯২ - বিবাহের খুতবাহ ও তাশাহহুদ
বিবাহের খুতবাহ (ভাষণ)
বিবাহের খুতবাহ: হামদ, ইস্তিগফার ও তাকওয়ার আয়াত
সুনানে ইবনে মাজাহ : ১৮৯২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮৯২
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ أُوتِيَ رَسُولُ اللهِ ﷺ جَوَامِعَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ أَوْ قَالَ فَوَاتِحَ الْخَيْرِ فَعَلَّمَنَا خُطْبَةَ الصَّلَاةِ وَخُطْبَةَ الْحَاجَةِ خُطْبَةُ الصَّلَاةِ التَّحِيَّاتُ لِلهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُوَخُطْبَةُ الْحَاجَةِ أَنْ الْحَمْدُ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ثُمَّ تَصِلُ خُطْبَتَكَ بِثَلَاثِ آيَاتٍ مِنْ كِتَابِ اللهِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ﴿ {وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا﴿ {اتَّقُوا اللهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعْ اللهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا﴿
আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে কল্যাণসমূহের উৎস, তার সমষ্টি এবং তার সমাপ্তি দান করা হয়েছে। তিনি আমাদের সালাতের খুতবা এবং প্রয়োজনের (বিবাহের) খুতবা শিক্ষা দিয়েছেন। সালাতের খুতবা (তাশাহহুদ) হলোঃ সমস্ত সম্মান, ইবাদত ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার ওপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত ও বারকাতও। আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ আল্লাহর বান্দা ও তাঁর রাসূল।আর প্রয়োজনের (বিবাহের) খুতবা হলোঃ "সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর প্রশংসা করি, তাঁর সাহায্য প্রার্থনা করি, তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্ট ও আমাদের কাজের নিকৃষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এবং যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথপ্রদর্শক নাই। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক এবং তাঁর কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রাসূল।"এরপর তোমরা তোমাদের খুতবার সাথে কুরআনের এ তিনটি আয়াত যোগ করবেঃ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ) (وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا) (اتَّقُوا اللهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعْ اللهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا) ''হে ঈমানদারগণ! আল্লাহকে যেরূপ ভয় করা উচিত তোমরা তাঁকে তদ্রূপ ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না'' (সূরা আল ইমরানঃ ১০২)। ''হে মানবজাতি! তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং তাদের দু'জন থেকে অসংখ্য পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচ্ঞা করে থাকো এবং জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ্ তোমাদের উপর পর্যবেক্ষক'' (সূরা নিসাঃ ১)। ''হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের কার্যাবলি সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ্ ও তাঁর রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে'' (সূরা আহযাবঃ ৭০-৭১)।
[১৮৯২] তিরমিযী ১১০৫, ১৪০৪, আবূ দাউদ ২১১৮, আহমাদ ৪১০৪, দারেমী ২২০২, মিশকাত ৩১৪৯, সহিহাহ ১৪৮৩, খুতবাতুল হাজাহ ১৯-২৯, আল-কালিমুত তাইয়্যিব ২০৫, তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ইউনুস সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি তার রেওয়াতে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আবু হাতিম বিন হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কিছু সন্দেহ করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি সত্যবাদী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭১৭০, ৩২/৪৮৮ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮৯২-এর সারসংক্ষেপ
এই দীর্ঘ হাদিসে আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আমাদের সালাতের খুতবা বা তাশাহহুদ এবং প্রয়োজনের খুতবা শিক্ষা দিয়েছেন। বিবাহের খুতবায় আল্লাহর প্রশংসা, তাঁর সাহায্য চাওয়া, ক্ষমা প্রার্থনা, নিজের প্রবৃত্তির অনিষ্ট ও কাজের মন্দ দিক থেকে আশ্রয় চাওয়ার বাক্য রয়েছে। এরপর এক আল্লাহর সাক্ষ্য ও মুহাম্মাদ صلى الله عليه وسلم-এর রিসালাতের সাক্ষ্য আছে। তারপর তিনটি আয়াত যোগ করার কথা এসেছে, যেখানে তাকওয়া, আত্মীয়তার বিষয়ে সতর্কতা এবং সঠিক কথা বলার শিক্ষা আছে। তাই “খুতবাতুল হাজাহ”, “বিবাহের খুতবা” ও “নিকাহ খুতবা বাংলা” বিষয়ে এটি মূল বর্ণনা। তাই বিবাহের খুতবা শুধু আনুষ্ঠানিক বাক্য নয়; এতে আল্লাহর স্মরণ, ক্ষমা প্রার্থনা, তাকওয়া এবং সত্য কথা বলার শিক্ষা একত্রে আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিবাহের খুতবায় আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা শেখানো হয়েছে।
- খুতবায় ইস্তিগফার ও আল্লাহর আশ্রয় চাওয়ার কথা আছে।
- তাকওয়া ও সঠিক কথা বলার আয়াত যুক্ত করতে বলা হয়েছে।
- সালাতের তাশাহহুদ ও প্রয়োজনের খুতবা আলাদা করে শেখানো হয়েছে।
