৯/২১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯০০ - বিবাহে আনন্দ ও সহজ সৌহার্দ্যের শিক্ষা

গান গাওয়া এবং ঢোল বাজানো।

বিবাহে আনন্দ: আনসারদের জন্য সুন্দর গান ও দোয়ার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯০০

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ أَنْبَأَنَا الْأَجْلَحُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ أَنْكَحَتْ عَائِشَةُ ذَاتَ قَرَابَةٍ لَهَا مِنْ الْأَنْصَارِ فَجَاءَ رَسُولُ اللهِ ﷺ فَقَالَ أَهْدَيْتُمْ الْفَتَاةَ قَالُوا نَعَمْ قَالَ أَرْسَلْتُمْ مَعَهَا مَنْ يُغَنِّي قَالَتْ لَا فَقَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ الْأَنْصَارَ قَوْمٌ فِيهِمْ غَزَلٌ فَلَوْ بَعَثْتُمْ مَعَهَا مَنْ يَقُولُ أَتَيْنَــــــــاكُمْ أَتَيْنَــــــــاكُمْ * فَحَيَّانَـــــــــا وَحَيَّــــــــاكُمْ

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

আয়িশাহ্‌ (রাঃ) তার এক আত্মীয়ের এক আনসার মেয়ের সাথে বিবাহ দেন। রাসূলুল্লাহ (ﷺ) এসে বলেনঃ তোমরা কি মেয়েটিকে স্বামীর বাড়ি) পাঠিয়ে দিয়েছ? তারা বলেন, হাঁ। তিনি বলেনঃ তোমরা কি তার সাথে এমন কাউকে পাঠিয়েছ, যে গান গাইতে পারে? আয়িশাহ্‌ (রাঃ) বলেন, না। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আনসার সম্প্রদায় গানের ভক্ত। অতএব তোমরা যদি তার সাথে কাউকে পাঠাতে, যে গিয়ে এরূপ বলতোঃ “আমরা এসেছি তোমাদের কাছে, আমরা এসেছি তোমাদের কাছে, আল্লাহ আমাদের দীর্ঘজীবী করুন এবং দীর্ঘজীবী করুন তোমাদের।

[১৯০০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়াহ ১৯৯৫, যঈফাহ ২৯৮১। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী আল-আজালাহ সম্পর্কে আবুল ফারাজ ইবনুল জাওযী বলেন, তার জাল (বানিয়ে) হাদিস বর্ণনার অভিযোগ রয়েছে। আবু জা'ফার আল-উকায়লী বলেন, তিনি শা'বী থেকে হাদিস বর্ণনা করেছেন। তবে তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে তা দলীলযোগ্য হবে না। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে শীয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৮২, ২/২৭৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে বিবাহের আনন্দ প্রকাশের একটি সহজ দিক দেখা যায়। আয়িশা (রাঃ) তাঁর এক আত্মীয়ার বিবাহের ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানতে চান, মেয়েটিকে স্বামীর ঘরে পাঠানো হয়েছে কি না এবং তার সঙ্গে গান গাইতে পারে এমন কাউকে পাঠানো হয়েছে কি না। এখানে মূল শিক্ষা হলো, বিবাহ শুধু একটি চুক্তি নয়; এটি পরিবার ও সমাজের আনন্দের মুহূর্তও। তবে সেই আনন্দ যেন সুন্দর কথা, দোয়া ও ভালোবাসার ভাষায় হয়। হাদিসে যে কথাগুলো বলা হয়েছে, তাতে উভয় পক্ষের জন্য দীর্ঘজীবন ও কল্যাণের দোয়া আছে। তাই বিবাহের আনন্দে শালীনতা, শুভেচ্ছা ও পারস্পরিক ভালোবাসা রাখা গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিবাহের আনন্দ প্রকাশে সুন্দর কথা ও দোয়ার ব্যবহার করা যায়।
  • বর-কনের পরিবারকে খুশি করার জন্য শালীন সামাজিক আয়োজন রাখা ভালো।
  • আনন্দের ভাষায়ও আল্লাহর কাছে কল্যাণ কামনা থাকা উচিত।
  • বিবাহে উভয় পক্ষের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রকাশ করা সুন্দর আচরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন