৯/২৫. অধ্যায়ঃ
দাওয়াতকারীর দাওয়াত কবুল করা।
সুনানে ইবনে মাজাহ : ১৯১৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯১৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الْأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْفُقَرَاءُ وَمَنْ لَمْ يُجِبْ فَقَدْ عَصَى اللهَ وَرَسُولَهُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
যে বিবাহ ভোজে ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং গরীবদের উপেক্ষা করা হয় তা হলো সর্বাধিক নিকৃষ্ট ভোজ। যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করে না, সে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) এর অবাধ্যাচরণ করলো।
[১৯১৩] সহীহুল বুখারী ৫১৭৭, মুসলিম ১৪৩২, আবূ দাউদ ৩৭৪২, আহমাদ ৭২৩৭, ৭৫৬৯, ৯০০৮, ১০০৪০, মুয়াত্তা মালেক ১১৬০, দারেমী ২০৬৬, ইরওয়াহ ১৯৪৭, বুখারী, মাওকুফরূপে এবং মুসলিম মারফূ’রূপে। তাহকীক আলবানীঃ সহীহ।
