৯/৪৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৬০ - মনিবের অনুমতি ছাড়া বিবাহের সতর্কতা

মনিবের অনুমতি ব্যতীত গোলামের বিবাহ করা।

মনিবের অনুমতি ছাড়া গোলামের বিবাহ: হাদিসের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৬০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى وَصَالِحُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَا حَدَّثَنَا أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا مَنْدَلٌ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ أَيُّمَا عَبْدٍ تَزَوَّجَ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ فَهُوَ زَانٍ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে গোলামই তার মনিবদের অনুমতি ছাড়া বিবাহ করে, সে যেনাকারী।

[১৯৬০] ইবনু মাজাহ ১৯৫৯, দারেমী ২২৩৩, ২২৩৪, ইরওয়াহ ৬/৩৫৩। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী মানদাল বিন আলী সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তাকে দুর্বল বলেছেন। ইয়াকুব বিন শায়বাহ বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তার মাঝে দুর্বলতা রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬১৭৬, ২৮/৪৯৩ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি হাসান কিন্তু মানদাল বিন আলী এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৬২ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ১০ টি অধিক দুর্বল, ২১ টি দুর্বল, ১৯ টি হাসান, ১২ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ তিরমিযি ১১১১, ১১১২, আবু দাউদ ২০৭৮, ২০৭৯, দারিমী ২২৩৩, ২২৩৪, আহমাদ ১৩৮০০, ১৪৬১৩, ১৪৬৭৩, মুসান্নাফ আব্দুর রাযযাক ১২৯৭৯, মু'জামুল আওসাত ৪৭৯৭ ইত্যাদি।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৬০-এর সারসংক্ষেপ

এই হাদিসে গোলামের বিবাহ নিয়ে খুব স্পষ্ট সতর্কতা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে গোলাম তার মনিবদের অনুমতি ছাড়া বিবাহ করে, সে যেনাকারী। এখানে মূল শিক্ষা হলো, বিবাহ শুধু ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়; যার ওপর দায়িত্ব, অধিকার বা অনুমতির বিষয় আছে, তাকে তা মানতে হবে। এই হাদিস থেকে বোঝা যায়, ইসলামে বিবাহের নিয়ম-কানুনকে হালকা করে দেখা যায় না। অনুমতি ছাড়া বিবাহ, বিশেষ করে এমন অবস্থায় যেখানে অন্যের অধিকার জড়িত, তা গুরুতর বিষয়। তাই বিবাহের আগে নিজের অবস্থা, দায়িত্ব এবং অনুমতির বিষয়গুলো পরিষ্কার রাখা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিবাহের ক্ষেত্রে অনুমতি ও দায়িত্বের বিষয়কে গুরুত্ব দিতে হবে।
  • অন্যের অধিকার জড়িত থাকলে একতরফা সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
  • ইসলামে বিবাহের নিয়ম মানা নৈতিকতার অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন