০/৩৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৮ - অহংকারীদের জন্য কিয়ামতের প্রশ্ন
জাহমিয়াহ্ সম্প্রদায় যা অমান্য করে
দাম্ভিকরা কোথায়: কিয়ামতের দিন অহংকারের শেষ
সুনানে ইবনে মাজাহ : ১৯৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৮
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ " يَأْخُذُ الْجَبَّارُ سَمَوَاتِهِ وَأَرْضَهُ بِيَدِهِ - وَقَبَضَ بِيَدِهِ فَجَعَلَ يَقْبِضُهَا وَيَبْسُطُهَا - ثُمَّ يَقُولُ أَنَا الْجَبَّارُ أَيْنَ الْجَبَّارُونَ أَيْنَ الْمُتَكَبِّرُونَ " . قَالَ وَيَتَمَيَّلُ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ حَتَّى نَظَرْتُ إِلَى الْمِنْبَرِ يَتَحَرَّكُ مِنْ أَسْفَلِ شَىْءٍ مِنْهُ حَتَّى إِنِّي أَقُولُ أَسَاقِطٌ هُوَ بِرَسُولِ اللَّهِ ـ ﷺ ـ
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছিঃ মহাপরাক্রমশালী আল্লাহ্ (কেয়ামতের দিন) আসমান ও যমীনসমূহকে ধরে তাঁর হাতে মুষ্টিবদ্ধ করে নিবেন। তিনি তাঁর হাত সংকুচিত করবেন এবং সম্প্রসারিত করবেন, অতঃপর বলবেনঃ "আমি মহাপ্রতাপশালী। স্বেচ্ছাচারীরা কোথায়? অহংকারীরা কোথায়?" রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ডানদিক ও বামদিকে ঝুঁকতে থাকলেন, এমনকি আমি দেখলাম যে, মিম্বারটি নিচে থেকে আন্দোলিত হচ্ছে। আমি ভাবলাম, মিম্বারটি রাসূলুল্লাহ (ﷺ) সমেত উল্টে পড়ে যাবে না তো!
[১৯৬] বুখারী ৭৪১৩, মুসলিম ২৭৮৮/১,২; আবূ দাঊদ ৪৭৩২, দারিমী ২৭৯৯। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: যিলাল ৫৪৬।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো অহংকারের পরিণতি এবং আল্লাহর মহাশক্তি। ইবনু উমর (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছেন যে, মহাপরাক্রমশালী আল্লাহ কিয়ামতের দিন আসমান ও যমীনসমূহকে তাঁর হাতে নেবেন। তিনি হাত সংকুচিত ও সম্প্রসারিত করবেন এবং বলবেন, আমি মহাপ্রতাপশালী; দাম্ভিকরা কোথায়? বড়াইকারীরা কোথায়? রাবী বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ডান-বাম দিকে ঝুঁকছিলেন, এমনকি মিম্বার নড়তে দেখা যাচ্ছিল। হাদিসটি দুনিয়ার অহংকার ভেঙে দেয়। মানুষ যত শক্তিশালী ভাবুক, শেষ পর্যন্ত সব ক্ষমতা আল্লাহর সামনে ছোট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অহংকার ও বড়াই কিয়ামতের স্মরণে ভেঙে যাওয়া উচিত।
- আসমান-যমীন আল্লাহর ক্ষমতার অধীন।
- ক্ষমতা পেলে বিনয় রাখা মুমিনের জন্য জরুরি।
