১০/২. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০১৯ - হায়েয অবস্থায় তালাকের বিধান
যথার্থ নিয়মে তালাক।
হায়েয অবস্থায় তালাক: ইদ্দত ও সঠিক সময়ের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২০১৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০১৯
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ عَنْ عُبَيْدِ اللهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ طَلَّقْتُ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ فَذَكَرَ ذَلِكَ عُمَرُ لِرَسُولِ اللهِ ﷺ فَقَالَ مُرْهُ فَلْيُرَاجِعْهَا حَتَّى تَطْهُرَ ثُمَّ تَحِيضَ ثُمَّ تَطْهُرَ ثُمَّ إِنْ شَاءَ طَلَّقَهَا قَبْلَ أَنْ يُجَامِعَهَا وَإِنْ شَاءَ أَمْسَكَهَا فَإِنَّهَا الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللهُ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার স্ত্রীকে তার হায়িদ অবস্থায় তালাক দিলে পর উমর (রাঃ) বিষয়টা রাসূলুল্লাহ (ﷺ) এর গোচরে আনেন। তিনি বলেনঃ তাকে নির্দেশ দাও, সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে নেয়, যাবত না সে পবিত্রাবস্থায় ফিরে আসে, অতঃপর পুনরায় তার মাসিক ঋতু হয়, অতঃপর পবিত্রাবস্থায় ফিরে আসে। অতঃপর সে চাইলে তাকে তালাক দিতে পারে তার সাথে সহবাস করার পূর্বে। আর চাইলে সে তাকে স্ত্রী হিসাবে রেখেও দিতে পারে। এই হলো সেই ইদ্দত যা পালনের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন।
[২০১৯] সহীহুল বুখারী ৪৯০৮, ৫২৫২, ৫২৫৩, ৫২৫৮, ৫৩৩২, ৬০৩৩, ৭১৬০, মুসলিম ১৪৭১, তিরমিযী ১১৭৫, ১১৭৬, নাসায়ী ৩৩৮৯, ৩৩৯০, ৩৩৯১, ৩৩৯২, ৩৩৯৬, ৩৩৯৭, ৩৩৯৮, ৩৩৯৯, ৩৪০০, ৩৫৫৫, ৩৪৪৫, ৩৫৫৬, ৩৫৫৭, ৩৫৫৮, ৩৫৫৯, আবূ দাউদ ২১৭৯, ২১৮১, ২১৮২, ২১৮৪, ২১৮৫, আহমাদ ৪৪৮৬, ৪৭৭৪, ৫০০৫, ৫১০০, ৫১৫২, ৫২০৬, ৫২৪৬, ৫২৭৭, ৫২৯৯, ৫৪১০, ৫৪৬৫, ৫৪৮০, ৫৪৯৯, ৫৫০০, ৫৭০৮, ৬০২৫, ৬০৮৪, ৬১০৬, ৬২৯৩, মুয়াত্তা মালেক ১২২০, ২২৬২, ২২৬৩, ইরওয়াহ ২০৫৯, সহীহ আবী দাউদ ১৮৯২, ১৮৯৫। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০১৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমার রাঃ বলেন, তিনি তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দেন। উমর রাঃ বিষয়টি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে পেশ করেন। নবী صلى الله عليه وسلم বলেন, তাকে নির্দেশ দাও, সে যেন স্ত্রীকে ফিরিয়ে নেয়; তারপর সে পবিত্র হবে, আবার হায়েয হবে, আবার পবিত্র হবে। এরপর চাইলে সহবাসের আগে তালাক দিতে পারে, আর চাইলে স্ত্রী হিসেবে রেখে দিতে পারে। তিনি বলেন, এটাই সেই ইদ্দত, যা পালনের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই হাদিসে তালাকের সময় ও পদ্ধতির গুরুত্ব স্পষ্ট। তালাক শুধু মুখের কথা নয়; এর সঙ্গে ইদ্দত, পবিত্রতা এবং সঠিক সময়ের বিধান জড়িত। তাই তালাক বিষয়ে অজ্ঞতা বড় সমস্যা তৈরি করতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হায়েয অবস্থায় তালাক দেওয়ার বিষয়ে নবী صلى الله عليه وسلم সংশোধনের নির্দেশ দিয়েছেন।
- তালাকের সঙ্গে ইদ্দত ও সময়ের বিধান জড়িত।
- তালাকের আগে সহবাস, পবিত্রতা ও সময়ের বিষয় সতর্কভাবে জানা দরকার।
