১০/৭. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে,সন্তান প্রসবের পরপরই সে অন্য স্বামী গ্রহণ করতে পারে।
সুনানে ইবনে মাজাহ : ২০২৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০২৯
- حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ دَاوُدَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ سُبَيْعَةَ أَنْ تَنْكِحَ إِذَا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا
মিসওয়ার বিন মাখরামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) সুবাইআ (রাঃ)-কে তার নিফাস থেকে পবিত্র হওয়ার পরপরই বিয়ে করার অনুমতি দেন।
[২০২৯] সহীহুল বুখারী ৫৩২০, নাসায়ী ৫৩০৬, ৫৩০৭, আহমাদ ১৮৪৩৮, মুয়াত্তা মালেক ১২৫২, তাহকীক আলবানীঃ সহীহ।
