১০/৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০২৮ - সুবাইআর পুনর্বিবাহের অনুমতি

গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে,সন্তান প্রসবের পরপরই সে অন্য স্বামী গ্রহণ করতে পারে।

সন্তান প্রসবের পর ইদ্দত: সুবাইআ (রাঃ)-এর পুনর্বিবাহ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০২৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ وَعَمْرِو بْنِ عُتْبَةَ أَنَّهُمَا كَتَبَا إِلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ يَسْأَلَانِهَا عَنْ أَمْرِهَا فَكَتَبَتْ إِلَيْهِمَا إِنَّهَا وَضَعَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِخَمْسَةٍ وَعِشْرِينَ فَتَهَيَّأَتْ تَطْلُبُ الْخَيْرَ فَمَرَّ بِهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ فَقَالَ قَدْ أَسْرَعْتِ اعْتَدِّي آخِرَ الْأَجَلَيْنِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَأَتَيْتُ النَّبِيَّ ﷺ فَقُلْتُ يَا رَسُولَ اللهِ اسْتَغْفِرْ لِي قَالَ وَفِيمَ ذَاكَ فَأَخْبَرْتُهُ فَقَالَ إِنْ وَجَدْتِ زَوْجًا صَالِحًا فَتَزَوَّجِي

সুবায়আহ বিনতুল হারিস (রাঃ) হতে বর্ণিতঃ

সুবায়আহ (রাঃ) কে উত্তরে তাদের নিকট লেখে পাঠান যে, তিনি তাঁর স্বামীর মৃত্যুর ২৫ দিন পর সন্তান প্রসব করেন এবং পুনর্বিবাহের জন্য প্রস্তুতি নেন। আবূস সানাবিল বিন বাকাক তাঁর নিকট দিয়ে গমনকালে বলেন, তুমি খুব তাড়াহুড়া করে ফেললে। ইদ্দতের দু’ মেয়াদকালের মধ্যে দীর্ঘতর মেয়াদ অর্থাৎ চার মাস দশ দিন অতিবাহিত করো। অতএব আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি বলেনঃ তা কী ব্যাপারে? আমি তাঁকে ঘটনাটি খুলে বললাম। তিনি বলেন সৎকর্মপরায়ণ স্বামী পেয়ে গেলে বিবাহ করো।

[২০২৮] সহীহুল বুখারী ৫৩১৯, মুসলিম ১৪৮৪, নাসায়ী ৩৫১৮, ৩৫১৯, ৩৫২০, আবূ দাউদ ২৩০৬, ২৬৮৮৯, সহীহাহ ২৭২২। তাহকীক আলবানীঃ সহীহ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে সুবাইআ বিনতুল হারিস (রাঃ)-এর ঘটনা বিস্তারিত এসেছে। তিনি স্বামীর মৃত্যুর ২৫ দিন পর সন্তান প্রসব করেন এবং পুনর্বিবাহের প্রস্তুতি নেন। আবূ সানাবিল তাঁকে বলেন, তুমি তাড়াহুড়া করেছো; চার মাস দশ দিন অপেক্ষা করো। এরপর সুবাইআ (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গিয়ে বিষয়টি বলেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, সৎকর্মপরায়ণ স্বামী পেলে বিবাহ করো। এই হাদিসে “গর্ভবতী বিধবার ইদ্দত”, “সন্তান প্রসবের পর বিবাহ” ও “সুবাইআর ঘটনা” স্পষ্টভাবে এসেছে। হাদিসটি শেখায়, ইদ্দত নিয়ে ভুল ধারণা হলে নববী নির্দেশই গ্রহণযোগ্য।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সুবাইআ (রাঃ)-এর ঘটনায় সন্তান প্রসবের পর বিবাহের অনুমতি এসেছে।
  • ইদ্দতের বিষয়ে মানুষের কথার চেয়ে নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ অনুসরণীয়।
  • বিবাহের ক্ষেত্রে সৎকর্মপরায়ণ স্বামীর কথা উল্লেখ হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন