২৭/৫৬. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল
সুনানে নাসাঈ : ৩৫১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫১৮
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ، كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَرْقَمَ الزُّهْرِيِّ يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ، فَيَسْأَلَهَا حَدِيثَهَا وَعَمَّا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ، فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ، إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، يُخْبِرُهُ، أَنَّ سُبَيْعَةَ، أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ وَهُوَ مِنْ بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا، فَتُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهِيَ حَامِلٌ، فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ، فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ، فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ، فَقَالَ لَهَا: مَا لِي أَرَاكِ مُتَجَمِّلَةً لَعَلَّكِ تُرِيدِينَ النِّكَاحَ، إِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرًا، قَالَتْ سُبَيْعَةُ: فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ «فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي، وَأَمَرَنِي بِالتَّزْوِيجِ إِنْ بَدَا لِي»
উবায়দুল্লাহ্ ইব্ন আবদুল্লাহ্ হতে বর্ণিতঃ
উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ (রহঃ) বর্ণনা করেন, তাঁর পিতা আবদুল্লাহ (রহঃ) উমর ইবনু আবদুল্লাহ ইবনু আরকাম আয জুহরী (রহঃ)-কে লিখলেন : আপনি সুবাইআ বিনতু হারিস আল আসলামী (রাঃ)-কে তার ঘটনা জিজ্ঞেস করুন। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তার অবস্থার সমাধান চাইলে রাসূলুল্লাহ (ﷺ) তাকে কি বলেছিলেন? তখন উমর ইবনু আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনু উতবাহকে লিখলেন যে, সুবাইআ (রাঃ) তাকে জানিয়েছেন যে, তিনি সাদ ইবনু খাওলাহ (রাঃ)-এর বিবাহধীন ছিলেন। সাদ ছিলেন আমির ইবনু লুআই গোত্রের লোক। তিনি ছিলেন বদরী সাহাবী। তিনি বিদায় হজ্জে ইনতিকাল করলে তিনি [সুবাইআ (রাঃ)] গর্ভবতী ছিলেন। স্বামীর মৃত্যুর [কয়েকদিন] পরই তিনি সন্তান প্রসব করেন। সুবাইআ (রাঃ) নিফাস হতে পবিত্র হলে বিবাহ প্রস্তাবকারীদের জন্য সাজসজ্জা করলেন। আবদুদ্দার গোত্রের আবু সানাবিল ইবনু বাকাক (রাঃ) তাঁর নিকট এসে জিজ্ঞেস করলেন : আমি তোমাকে সাজসজ্জা করতে দেখছি কেন? মনে হয় তুমি বিবাহের ইচ্ছা রাখো? আল্লাহর কসম! চার মাস দশ দিন অতিবাহিত হওয়ার আগে তোমার বিবাহ করা ঠিক হবে না।সুবাইআ (রাঃ) বলেন: যখন সে এ কথা বললো, তখন আমি সন্ধ্যায় আমার প্রয়োজনীয় পোশাক পরে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পৌঁছে তাঁকে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে ফাতাওয়া দিয়ে বললেন যে, আমি যখন বাচ্চা প্রসব করেছি, তখনই হালাল হয়েছি। তিনি আমাকে আমার ইচ্ছামত বিবাহ করার নির্দেশ দিলেন।
