২৭/৫৬. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল
সুনানে নাসাঈ : ৩৫১৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫১৭
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي دَاوُدُ بْنُ أَبِي عَاصِمٍ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَهُ قَالَ: بَيْنَمَا أَنَا وَأَبُو هُرَيْرَةَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ إِذْ جَاءَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا وَهِيَ حَامِلٌ، فَوَلَدَتْ لِأَدْنَى مِنْ أَرْبَعَةِ أَشْهُرٍ مِنْ يَوْمِ مَاتَ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: آخِرُ الْأَجَلَيْنِ، فَقَالَ أَبُو سَلَمَةَ: أَخْبَرَنِي رَجُلٌ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ سُبَيْعَةَ الْأَسْلَمِيَّةَ جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا وَهِيَ حَامِلٌ، فَوَلَدَتْ لِأَدْنَى مِنْ أَرْبَعَةِ أَشْهُرٍ، «فَأَمَرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَتَزَوَّجَ» قَالَ أَبُو هُرَيْرَةَ: وَأَنَا أَشْهَدُ عَلَى ذَلِكَ
আবূ সালামা ইব্ন আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
আবু সালামা ইবনু আবদুর রহমান (রাঃ) বলেন: আমি এবং আবু হুরায়রা (রাঃ) ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে ছিলাম। এমন সময় এক মহিলা এসে বলল যে, তার স্বামী মৃত্যুবরণ করেছে। তখন সে গর্ভবতী ছিল। স্বামীর মৃত্যুর দিন থেকে চার মাস পূর্ণ না হতেই সে সন্তান প্রসব করে।ইবনু আব্বাস (রাঃ) বললেন: দুটির মাঝে যে ‘ইদ্দতটি দীর্ঘতর হবে তাই তাকে পালন করতে হবে।আবু সালামা (রাঃ) বললেন: আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর এক সাহাবী জানিয়েছেন যে, সুবাইআহ আল আসলামিয়া (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বলল যে, তার স্বামীর যখন মৃত্যু হয়, তখন সে ছিল গর্ভবতী। এরপর সন্তান প্রসব করেছে। তখন চার মাস অতিক্রম করেনি। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিবাহ করার অনুমতি প্রদান করেন।তখন আবু হুরায়রা (রাঃ) বলতে লাগলেন: আমি এ বিষয়ে সাক্ষ্য দিচ্ছি।
